শোয়েব আক্তার »
বর্তমান বিশ্বে উদ্বেগজনক ভাবে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তা হচ্ছে করোনা ভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাসের আক্রমনে চার’শ এর অধিক মানুষ মারা গিয়েছেন। চীনে এ ভাইরাস প্রথম দেখা গেলেও বিশ্বের প্রায় ২০ টি দেশে এ ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে।
স্বাস্থ্য নিরাপত্তার কারণে সারা বিশ্বের সাথে চীনের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। তবুও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই, বিশ্বব্যাপি সাধারণ মানুষ এ ভাইরাসের আক্রমন থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শ মতো বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
স্বাভাবিক ভাবেই করেনা ভাইরাস আতঙ্ক রয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ও। এজন্য দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার সময় ক্রিকেটারদের দেখা গেছে মাস্ক পরিহিত অবস্থায় বিমানে উঠতে। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন ও সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। করেনা ভাইরাসের আক্রমন থেকে বাঁচতে ক্রিকেটার’রা বিমান বন্দরে মাস্ক ব্যবহার করছেন।
নিরাপত্তা শঙ্কার কারণে তিন দফায় পাকিস্তান সিরিজের দ্বিতীয় দফায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২১ জানুয়ারি প্রথম দফায় পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে ২৭ জানুয়ারি দেশে ফিরে আসে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি তে অনুষ্ঠিত হবে।
