নিউজ ডেস্ক »
আগামী ২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট দৌলতপুর প্রিমিয়ার লীগ (ডিপিএল)। ডিপিএলের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে আগামী পরশু। আগের সবগুলো আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও তবে ডিপিএলের এবারের বিশেষ আসরটি হবে টি-টেন ফরম্যাটে।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করবেন ৯নং বাউসা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য দীপ্তেন্দু দাশ গুপ্ত (বিধু)। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৌলতপুর প্রিমিয়ার লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ।

দৌলতপুর প্রিমিয়ার লীগের এই আসরে থাকছে মোট ১৬ টি দল। টি-টেন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ধিত নিয়ম অনুসারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে একটি আকর্ষণীয় এলইডি টেলিভিশন৷ রানার-আপ দল পাবে একটি আকর্ষণীয় মোবাইল ফোন।
খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে মাদকের মত ভয়ংকর নেশা থেকে দূরে রাখতে প্রতি বছর দৌলতপুরে অনুষ্ঠিত হয় দৌলতপুর প্রিমিয়ার লীগ (ডিপিএল)। তারই ধারাবাহিকতায় এ বছর ডিপিএলের চতুর্থ আসর বসছে। এই পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম।
