শোয়েব আক্তার »
পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের পঞ্চম আসরে পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হয়ে দ্বায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটসম্যান হাশিম আমলা।
পেশোয়ার জালমি দলের পক্ষ থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া ফ্যাঞ্চাইজি দলের সত্বাধিকারী জাভেদ আফ্রিদি নিজস্ব টুইটার একাউন্টে টুইটের মাধ্যমে পেশোয়ার জালমির সাথে হাশিম আমলার যুক্ত হওয়ার খবর জানিয়েছেন।
নিজের টুইটে জাভেদ আফ্রিদি লেখেন, “পিএসএলের পঞ্চম আয়োজনে তাঁর (হাশিম আমলার) সদয় উপস্থিতি শুধু জালমি ডাগআউট কে অলঙ্কৃত করবে না, একই সাথে তাঁর ক্রীকেট নৈপুণ্য উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রানিত করবে।”
আমলা পিএসএলের কোন আসরে অংশ না নিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি টি-২০ বিশ্বকাপ সহ সর্বমোট ৪৪ টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের উদ্ভোধনী ব্যাটসম্যান হিসেবে ২০১৭ সালে আইপিএল ও মাতিয়েছেন তিনি। ওই আসরে ২ টি শতক সহ সর্বোচ্চ রান সংগ্রাহক থেকে টুর্ণামেন্ট শেষ করেছেন।
পেশোয়ার জালমি তে হাশিম আমলা সহযোগী মেন্টর হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজ দলের দুইবারের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ডেরেন সামি কে। সামি এর আগে পেশোয়ারের অধিনায়কের দ্বায়িত্ব ও পালন করেছেন। আমলা ও সামি ছাড়া দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আকরাম, ম্যানেজার হিসেবে আছেন আরশাদ খাঁন ও স্পিন বোলিং কোচের দ্বায়িত্ব পালন করবেন সাকলাইন মোস্তাক।
পিএসএলের গেল আসরে ফাইনাল খেলেছিল পেশোয়ার জালমি। ফাইনালে সরফরাজ আহমেদের কোয়েটা গ্লাডিয়টেরসের কাছে হেরে রানার-আপের পুরুষ্কার নিয়ে খুশি থাকতে হয় তাদের। তাই, শিরোপা খরা ঘুচাতে এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে টুর্ণামেন্ট শুরু করতে চাইছে দলটি।
