শোয়েব আক্তার »
দলের নিয়মিত তিন পেস সেনসেশন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফাগুর্নসন কে ছাড়াই ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ইঞ্জুরিতে পড়েই দল থেকে ছিটকে গেছেন এই তিন পেসার। আঙ্গুল ভেঙ্গেছে ম্যাট হেনরির, বোল্টের ভেঙ্গেছে পুরো হাত। অপরদিকে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন লকি ফাগুর্নসন। তাই, ভারতের বিপক্ষে দেখা যাবে না এ তিন পেসার কে।
তাদের পরিবর্তে কপাল খুলেছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার কাইল জেসমিনের। এছাড়া দলে ফিরেছেন দুই পেসার স্কট কুগেলাইন ও হামিশ বেনেট। নিউজিল্যান্ডের জার্সি গাঁয়ে স্কট কুগেলাইন ২ টি ও হাশিম বেনেট ১৬টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন।
এ দুজন সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে। অনভিজ্ঞ এ পেস আক্রমণের নেতৃত্ব থাকবেন অভিজ্ঞ টিম সাউদি।
অন্যদিকে তিন ওয়ানডের প্রথমটি খেলার পর ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে তাদের সঙ্গে যোগ দেবেন স্পিনার ইশ সোদি।
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম। এছাড়া ওপেনিং জুটিতে হেনরি নিকোলসের সাথে আছেন অভিজ্ঞ মার্টিন গাপটিল। মিডল ওর্ডারে নির্ভরতার প্রতীক হিসেবে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলরের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। অলরাউন্ডার হিসেবে দলে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার ও জেমস নিশাম।
লর্ডসে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে সুপার ওভারে নাটকীয় হারের পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে শুরু করবে কিইউই’রা। আগামী ৫ ফেব্রুয়ারি(বুধবার) হ্যামিল্টনে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, টম ল্যাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোদি (১ম ওয়ানডে), টিম সাউদি, রস টেইলর।
