প্রোটিয়া যুবাদের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে টাইগার যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যুব বিশ্বকাপের বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ও দক্ষিন আফ্রিকা অনুর্ধ্ব -১৯ দলের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রোটিয়া যুবাদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেলো টাইগার যুবারা। উইন্ডিজদের হারানো কিউই যুবাদের বিপক্ষে সেমিফাইনালে খেলবে টাইগার যুবারা।

২৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সাবধানী শুরু করে প্রোটিয়া যুবারা। কোটানিকে সাকিব ফেরালে ভাঙ্গে কোটানি ও বার্ডের ৩৪ রানের জুটি। কোটানির বিদায়ের পর দীর্ঘস্থায়ী হতে পারেননি জোনাথন বার্ডও। ৩৫ রান করা বার্ডকে সাজঘরে ফেরান স্পিনার রাকিবুল হাসান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রুসকে আজ ইনিংস বড় করতে দেননি রাকিবুল। তাকে ফিরিয়েছেন মাত্র ৭ রানে।

ইনিংস বড় করতে পারেননি কারেলসে। ১৯ বলে ৪ রান করে ফিরে গেছেন সাকিবের বলে। বেওফোর্টের সাথে ৩৬ রানের জুটি করা লিসকে ফেরান পেসার শরিফুল। সাকিবের দুর্দান্ত ক্যাচে ১৯ রান করে সাজ ঘরে ফিরেন লিস। এর পর নিজের তৃতীয় আঘাত হানে দুর্দান্ত বল করতে থাকা স্পিনার রাকিবুল হাসান। মলেটসানেকে ১ রানে ফেরান রাকিবুল। রাকিবুলে ১৯ রানে ৫ উইকেটের মাধ্যমে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।দুই উইকেট নেন সাকিব আর একটি করে উইকেট নেন শরিফুল ও শামিম।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দাত শুরু করে বাংলাদেশি দুই ওপেনার ইমন ও তামিম। ১৭ রানে ইমন আউট হয়ে গেলে ভাঙ্গে তামিম ও ইমনের ৬০ রানের উদ্বোধনী জুটি। ইমনের বিদায়ের পর থিতু হতে পারেননি মাহমুদুলও। তামিমের সাথে ভুল বোঝাবুঝিতে মাত্র ৩ রানে রানআউটে কাটা পড়েন মাহমুদুল। তবে তৌহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে তামিম।

তবে এরই মাঝে ফিফটি তুলে নেন তামিম। ফিফটি তুলে নিয়ে আক্রমণাত্বক হয়ে উঠে তামিম। তবে বঞ্চিত হয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক থেকে। ১২ চারের সাহায্যে ৮৪ বলে ৮০ রান করে সাজঘরে ফিরেন তামিম। তামিমের বিদায়ের পর শাহাদাত ও হৃদয় মিলে গড়েন শত রানের জুটি। হৃদয় ৫১ রান করে আউট হলে ভাঙ্গে তাদের ১০২ রানের জুটি। শেষ দিকে আকবর আলীর ১১ বলে ১৬ আর শাহাদাতের অনবদ্য ৭৪ রানের সাহায্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান তুলে টাইগার যুবারা।

প্রোটিয়াদের হয়ে দুইটি উইকেট নেন মলেটসাইন আর একটি উইকেট নেন ভাউরেন।

স্কোরকার্ড:

বাংলাদেশ অনু-১৯ : ২৬১/৫ ( ওভার ৫০) তামিম ৮০, শাহাদাত ৭৪*, হৃদয় ৫১, মলেটসাইন ২/৪১, ভাউরেন ১/৪৬

দক্ষিন আফ্রিকা অনু-১৯ : ১৫৭/১০ ( ওভার ৪২.৩) বেওফোর্ট ৬০, বার্ড ৩৫, রাকিবুল ৫/১৯

ফলাফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »