নারী দল নি‌য়ে দারুণ আশাবাদী পাপন

শোয়েব আক্তার »

অ‌স্ট্রে‌লিয়ায় অনু‌ষ্ঠিত হ‌তে যাওয়া ম‌হিলা টি-২০ বিশ্বকা‌পের জন্য গতকাল সন্ধ্যায় ১৫ সদস্য বি‌শিষ্ট নারী ক্রি‌কেট দল ঘোষণা ক‌রে‌ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সালমা খাতু‌নের নেতৃত্বাধীন বাংলা‌দেশ দ‌লে মূল ১৫ জন ছাড়াও স্টান্ডবাই হি‌সে‌বে আছেন আরও ছয় জন।

বাংলা‌দেশ প্রমীলা ক্রি‌কেট দল নি‌য়ে দারুন আশাবাদী বাংলা‌দেশ ক্রি‌কেট বোর্ড প্রধান নাজম‌ুল হাসান পাপন। আজ দুপুরে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দ‌লের ফ‌টো‌সেশ‌নে যোগ দেওয়ার পর সাংবা‌দিক‌দের সা‌থে কথা বলার সময় নি‌জের প্রত্যাশা’র কথা জানান বি‌সি‌বি প্রধান।

বি‌সি‌বি সভাপ‌তি নাজমুল হাসান পাপন ব‌লেন, একটা জিনিস আমি দৃঢ়ভা‌বে বিশ্বাস করি, আমাদের বর্তমান নারী দল আমা‌দের আরও অনেক বে‌শি সাফল্য এনে দেবে এই বিশ্বাস আমার আছে।

বি‌সি‌বি ব‌সের এমন আত্ম‌বিশ্বা‌সের কারণ অবশ্য আছে। টি-২০ বিশ্বকা‌পে গত তিন আস‌রে অংশ নি‌য়েও ভা‌লো ফল অর্জন কর‌তে না পার‌লেও ভারত হা‌রি‌য়ে এশিয়া কাপের ফাইনাল জেতা, এশিয়ান গেম‌সে স্বর্ণপদক জয় এবং ভারতে অনুষ্ঠিত চার দলীয় টুর্নামেন্টে চ্যা‌ম্পিয়ন হওয়া।

সব মিলে প্রত্যাশা কেমন এমন প্র‌শ্নের জবা‌বে নাজম‌ুল হাসান ব‌লেন, ‘প্রত্যাশা তো আর সবসময়ই বেশি থা‌কে। বাংলাদেশ দল দেশের প্রতিনিধিত্ব কর‌তে অন্য‌দে‌শে যাচ্ছে, প্রত্যাশা তো র‌য়ে‌ছে-ই। আমি মনে ক‌রি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা এবং এটি আমাদের জন্য অ‌নেক গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের মহিলা দল যে খেলা প্রদর্শন ক‌রে‌ছে তা খুব ভা‌লো না হ‌লেও একেবা‌রে খারাপ ও নয়। এশিয়ার চ্যা‌ম্পিয়ন আমরা। এদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থানে আছি।’

‌বি‌সি‌বি প্রধান আরও বলেন, দ‌লের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক বড় কিছু। আর বিশ্বকাপের আগে ভারতে যেরকম খেলে এসেছে, সেখান থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাস পাবে। কারণ সেখানে ভারতীয় জাতীয় দলের খে‌লোয়াড়’রা তো ভাগ হয়ে খেলেছিল। কাজেই আমার কা‌ছে মনে হয় এটা আমাদের খে‌লোয়াড়‌দের আত্মবিশ্বাস আরও বাড়া‌বে।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হ‌বে বিশ্বকাপ। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্য‌াচ দি‌য়ে শুরু হবে সালমা খাতুন‌দের বিশ্বকাপ মিশন। তার আগে দু‌টি প্রস্তু‌তি ম্যা‌চ খেল‌বে বাংলার বা‌ঘিনীরা। প্রস্তু‌তি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ও পাকিস্তান। ম্যাচ দু‌টি অনু‌ষ্ঠিত হ‌বে যথাক্র‌মে ১৬ ও ২০ ফেব্রুয়া‌রি।

বাংলাদেশ প্রমীলা ক্রি‌কেট দলঃ সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »