চট্টগ্রামে নতুন স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

সাজিদা জেসমিন »

বন্দরনগরী চট্টগ্রামে বন্ধের দিন মানেই ক্রিকেটের মহড়া। অন্যান্যদিনও থাকে। তবে বন্ধের দিনগুলোতে কানায় কানায় পরিপূর্ণ থাকে প্রত্যেকটি মাঠ।তবে স্টেডিয়ামের কথা বলতে গেলে সবার আগেই নাম আসবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথা। এরপর এম এ আজিজ স্টেডিয়াম। এই দু’টি স্টেডিয়াম বিভিন্ন ইতিহাসের সাক্ষী।

কালে কালে ক্রিকেট যেভাবে সবদিকে ছড়িয়ে পড়ছে সেভাবে খেলার পাওয়া যাচ্ছে নাহ্ কেননা বড় বড় কারখানা, দালানকোঠা নির্মাণের ফলে স্থান সংকুলান হয়না। যেকারণে ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলেও স্থানের অভাবে খেলার সুযোগ পাননা অনেকেই।

আরেকটা মূল অসুবিধা হলো নির্ভরযোগ্য মাঠের অভাবে অনুশীলনে সমস্যা। আর সেই সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নগরীর চাঁদগাঁও এলাকায় একটি বেসরকারি স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছেন।

আগামীকাল ৩১শে জানুয়ারি (শুক্রবার) “সানোয়ারা-ইসলাম-কোয়ালিটি স্টেডিয়াম” নামে নতুন এই স্টেডিয়ামটির যাত্রা শুরু হতে যাচ্ছে। সম্পূর্ণ বেসরকারি মালিকানাধীন নির্মিত এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশ ক্রিকেটের প্রিয় মুখ সাকিব আল হাসান।

সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ নামক প্রতিষ্ঠান, নিজেদের মালিকানাধীন ৭ বিঘা জমির ওপর এই স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। উক্ত জায়গায় ইতিমধ্যেই তৈরি হয়েছে মান সম্পন্ন মাঠ। বর্তমানে এটি ক্রিকেট মাঠ হিসেবে সর্বসম্মুখে পরিচিত। এটিকে খুব শীঘ্রই স্টেডিয়ামে পরিণত করা হবে।

আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে স্টেডিয়ামের যাবতীয় নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।লক্ষ্য ভবিষ্যতে চট্টগ্রাম থেকে মানসম্পন্ন ক্রিকেটার তৈরি করা।

বর্তমানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই মাঠে “অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট” এর আসর চলছে। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »