ক্রীড়াঙ্গ‌নের বেহাল দশায় ‌সংস‌দে ক্ষোভ প্রকাশ!

শোয়েব আক্তার »

বাংলা‌দেশ ক্রি‌কেট দ‌লের সাম্প্র‌তিক পারফম্যা‌ন্সে হতাশা ও ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সদস্য’রা। এমন‌কি যারা দে‌শের সম্মান ব‌য়ে আন‌তে পার‌ছে না তা‌দের সু‌যোগ, সু‌বিধা বৃ‌দ্ধি না ক‌রে যারা দে‌শের জন্য সম্মান ব‌য়ে আন‌ছেন তা‌দের দি‌কে নজর দেওয়ার দা‌বি উঠে!

মঙ্গলবার বাংলা‌দেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০২০ এর উপর জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব নি‌য়ে আলোচনার সময় বি‌রোধী দ‌লের সংসদ সদস্যরা পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে ২-০ তে টি-২০ সি‌রিজ হারা সহ সাম‌গ্রিক খেলাধুলায় বাংলা‌দে‌শের বিপর্য‌য়ের বিষয় উঠে আসে।‌

‌বিএন‌পি দলীয় সংসদ সদস্য হারুনুর র‌শিদ ব‌লেন, ‘বাংলা‌দেশ ক্রি‌কেট দল আন্তর্জাতিক পর্যা‌য়ে খেল‌ছে। সম্প্র‌তি পা‌কিস্তা‌নের কা‌ছে হোয়াইট ওয়াশ হ‌য়ে‌ছে, এটা আমা‌দের জন্য দুঃখজনক। এর আগে ভার‌তেও হোয়াইট ওয়াশ। জা‌নি না কি বিপর্যয় আমা‌দের উপর দি‌য়ে যা‌চ্ছে। যে কার‌ণে আমি ম‌নে ক‌রি, বি‌কেএস‌পি‌তে আরও নজর দেওয়া দরকার। উল্লেখ‌যোগ্য কারণ ছাড়াই বিল নি‌য়ে আস‌ছেন।’

জবাব দি‌তে গি‌য়ে ক্রীড়া প্রতিম‌ন্ত্রী জা‌হিদ আহসান রা‌সেল ব‌লেন, ‘ভার‌তে হোয়াইটওয়াশ হয়‌নি। সেখা‌নে প্রথম টি-২০ তে আমরা ভারত কে পরা‌জিত ক‌রে‌ছি। এছাড়া গত বছর প্রথমবা‌রের ম‌তো আন্তর্জা‌তিক টুর্ণা‌মে‌ন্টে ও‌য়েস্ট ইন্ডিজ‌কে পরা‌জিত ক‌রে দ্বিপা‌ক্ষিক ট্র‌ফি ছি‌নি‌য়ে এনে‌ছি।’

আ‌লোচনায় অংশ নি‌য়ে জাতীয় পা‌র্টির মু‌জিবুল চুন্নু ব‌লেন, ‘যুব ফুটবল দল সম্মান ব‌য়ে আন‌ছে। অলি‌ম্পি‌কে বেশ ক‌য়েক‌টি ইভে‌ন্টে ছে‌লে-‌মে‌য়েরা স্বর্ণপদক জয় ক‌রে এনে‌ছে। যেগু‌লো আমা‌দের জন্য সম্মান আন‌ছে, যে ছে‌লে মে‌য়েরা পুরুষ্কার আন‌ছে তা‌দের সম্মা‌নিত করা হোক। সময় এসে‌ছে যারা সম্মান ব‌য়ে আন‌ছে তা‌দের গুরুত্ব দেওয়ার। যারা কিছু কর‌তে পার‌ছে না তা‌দের গুরুত্ব দেওয়ার প্র‌য়োজন আছে ব‌লে ম‌নে করি না।’

আ‌লোচনায় উঠে আসে সা‌কিব আল হাসা‌নের নি‌ষেধাজ্ঞা প্রসঙ্গ ও। জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য ফখরুল ইমাম ব‌লেন, ‘আমা‌দের জন্য দুঃসংবাদ। আমা‌দের বি‌সি‌বির প্রভাবশালী সভাপ‌তি পার‌লেন না সা‌কিব কে ফেরা‌তে। সা‌কিব এক বছর খেলার বাই‌রে থাক‌বে এটা আমা‌দের কা‌ছে বোধগম্য নয়, এর আগেও দেখ‌ছি যাঁরা সভাপ‌তি প‌দে ছি‌লেন তাঁরা দক্ষতার সা‌থে দ্বা‌য়িত্ব চা‌লি‌য়েছেন। আশা ক‌রি, এটার শা‌স্তি কমা‌নোর ব্যাপা‌রে আরেকটু পদ‌ক্ষেপ নেয়া উচিত হ‌বে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »