মারুফ ইসলাম ইফতি »
- পাকিস্তানে দুঃস্বপ্নের মতো একটি সিরিজ শেষ করে গতকাল মধ্যরাতে নিরাপদে দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিপিএলের প্রস্তুতিকে পূজি করে পাকিস্তানের মাটিতে টি-টিয়েন্টি সিরিজ খেলতে গত ২৩ই জানুয়ারি পাকিস্তানে যায় বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে টাইগাররা স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমার্পণ করে নিজেদের ব্যর্থতার ষোলকলা পূর্ন করে শূন্য হাতে ফিরেছে দেশে।২-০ ব্যবধানে সিরিজ খোয়ানো বাংলাদেশ নিজেদের ৩য় ম্যাচে মাঠে নামার সুযোগ পায়নি বৃষ্টি বাধায়।গতকাল ম্যাচের দিনেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ। যদিও টাইগারদের দেশে ফেরার কথা ছিল আজ, কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্সি ভি আই পি নিরাপত্তায় নিজেদের বন্দী খাঁচায় আবদ্ধ মনে হওয়ায় ক্রিকেটারদের অস্বস্তির কারনে গতকাল ম্যাচ শেষে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।বৃষ্টির কারনে ম্যাচ মাঠে না গড়ালেও যথাসময়ে দেশে ফেরার বিমানে চড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আনুমানিক গতকাল রাত ১১:০০ কিছুটা পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহনকারী প্রাইভেট বিমানটি লাহোর ত্যাগ করে বাংলাদেশ সময় রাত ৩টায় হযরত শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।
উল্লেখ্য,পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আবারো আগামী মাসে সফরের ২য় ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ।
