সাজিদা জেসমিন »
ভার্নন ফিল্যান্ডার, দ্য ওয়ান্ডারার্সে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হওয়ার পর টেস্ট বোলিং ক্যারিয়ারে দুর্ভাগ্যজনক পরিণতির সম্মুখীন হয়েছেন।
নতুন বলে ফিল্যান্ডার দৌড়ে তার স্পেলে ৯টি বল করেছেন। স্ক্যান করার পর দুটি হার্মিস্ট্রিং ছিদ্র ধরা পড়ে, যার ফলে এ-ই অলরাউন্ডার পরবর্তী ইনিংসে আর বল করতে পারেননি।
আশঙ্কা ছিলো যে ফিল্যান্ডার টেস্ট সিরিজের পূর্বে ফিল্যান্ডার তার অবসরের ব্যাপারে নিশ্চিত করবেন। এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ পদক্ষেপ মাঠ থেকে দূরে থাকা হবে। কিন্তু প্রোটিয়া কোচ মার্ক বাউচার নিশ্চিত করেন, প্রোটিয়াদের ৪৬৬ রানে জয়ের বিশ্ব রেকর্ডের যাত্রায় ফিল্যান্ডার ব্যাট করার সুযোগ পাবেন
তিনি ২২.৩২ বোলিং এভারেজ এবং ২২৪ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন।
