অপেশাদারি আচরণের জন্য ক্ষমা চাইলেন ‘ম্যান অব দ্য ফাইনাল’

সাজিদা জেসমিন »

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের প্রথম ইনিংসে হাসেনি বেন স্টোকস। প্রোটিয়াদের বিপক্ষে সেই টেস্টে ২রানেই আউট হয়েছেন ওয়ার্ল্ডকাপের ম্যান অব দ্য ফাইনাল। মানসিক অবস্থা তখন মোটামুটি অনেকটাই খারাপ। এমন সময় দক্ষিণ গ্যালারি থেকে দর্শকেরা তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন, তখনি ঘটে সেই ঘটনা।

এমন একটা বিরূপ অবস্থায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেন স্টোকস। ড্রেসিং রুমে যাওয়ার আগে দর্শক সারির দিকে চওড়া হতে যাচ্ছিলেন। সাথে কটু কথাও বলে বসেন। যা ক্যামেরার দরুণ দৃষ্টিতে আসে। কিন্তু খুব দ্রুতই নিজের ভুল বুঝতে পারেন স্টোকস। আর ভুল স্বীকার করে ক্ষমা ও চেয়ে নিয়েছেন তিনি।

নিজের অক্রিকেটীয় আচরণের জন্য ক্ষমা চেয়ে স্টোকস বলেন, ‘খারাপ ভাষা ব্যবহারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আউট হওয়ার পর মুহূর্তে সরাসরি সম্প্রচারে যা দৃশ্যমান হয়েছিল। আমার হঠাৎ এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি।’

স্টোকস আরো যোগ করেন, ‘আমি যখন মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলাম, দর্শক সারি থেকে খারাপভাবে গালিগালাজ করা হচ্ছিল আমাকে। আমি স্বীকার করছি আমার আচরণ অক্রিকেটার সুলভ ছিল। খারাপ ভাষা ব্যাবহারের জন্য ক্ষমা চাইছি।’

মাঠে অশ্লীল আচরণের প্রমাণ পাওয়া গেলে আইসিসির কোড অব কনডাক্ট ওয়ান ভঙ্গ করবেন স্টোকস। যার শাস্তিস্বরূপ একটি ডিমেরিট পয়েন্ট গুনতে হবে স্টোকসকে। বর্তমানে স্টোকসের কোন ডিমেরিট পয়েন্ট নেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »