সাজিদা জেসমিন »
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টে পেস এট্যাকের অন্যতম এক তুরুপের তাস ইশান্ত শর্মা। কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টের আগেই অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ২০জানুয়ারি, সোমবার রঞ্জি ট্রফিতে গোড়ালিতে বড় ধরণের চোট পেয়েছেন এ-ই পেসার।
দিল্লির পেস আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছিলেন বিদর্ভের বিপক্ষে। তখনি ঘটে এ-ই দুর্ঘটনা। ৩য় ওভার বল করার সময় চোট পান তিনি। ৩১ বছর বয়সী এ-ই পেসার যন্ত্রণাকাতর হয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
মূলত চোটটি লাগে ফইজ ফজলের বিপক্ষে এলবিডব্লিউর আপিল করার সময়। উত্তেজিত হয়ে আপিল করতে গিয়ে ফলো-থ্রুতে পা পিছলে যায় ইশান্তের। যন্ত্রণাকাতর ইশান্তকে তখনি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ-র আগে ১ম ইনিংসে তিনি ৪৫ রান খরচায় ৩ উইকেট নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির টিম ম্যানেজমেন্টের এক শীর্ষকর্তা ভারতের গণমাধ্যম পিটিআইকে বলেন – ‘ইশান্তের পায়ের গোড়ালি মচকে গেছে, ফুলেছে ও।ফলাফল ভালো মনে হচ্ছে না। এ-ই ম্যাচে খেলানোর ঝুঁকি নিবোনা। বর্তমানে এমআরআই করতে পাঠানো হয়েছে। আশা রাখছি যে ফ্রাকচার হয়নি। ‘
ওই শীর্ষকর্তা আরও যোগ করেন- ‘যদি ফুলানোটা এমনি হয়, তবে দ্রুত ফিট হয়ে যাবে। তার জন্য অবশ্যই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে আরটিপি সার্টিফিকেট নিয়ে আসতে হবে ।’
ফেব্রুয়ারির ৬ তারিখ থেকেই তার নিউজিল্যান্ড ট্যুরের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিলো। আপাতত চোট বেশি হলে এনসিএ তে যেতে হবে চিকিৎসার জন্য। বাকিটা টিম ঘোষণার পরেই দেখা যাবে।
