২য় দিন শেষেও চালকের আসনে জিম্বাবুয়ে

মমিনুল ইসলাম »

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়েকে দেখে মনে হচ্ছে টেস্টের গভীরতাটা তাদের বরং বেড়েছে এই অবসর সময়টাতে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে গতকাল ( ১৯ জানুয়ারি) থেকে। দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে অবস্থান করছে জিম্বাবুয়ে, এগিয়ে আছে ৩১৬ রানে।

হারারে স্পোর্টস মাঠে গতকালের দুই উইকেটে ১৮৯ রান নিয়ে আজ খেলতে নামে ক্রেইগ এরভিন ও ব্রেন্ডন টেইলর। গতকাল ১৩ রানে অপরাজিত থাকা ব্রেন্ডন টেইলর অবশ্য আজ ইনিংসটা তেমন বড় করতে পারেননি। গতকালের ১৩ রানের সাথে আজ ৮ রান যোগ করে ৪৭ বলে ২১ রান করে লাকমালের বলে লেগ বিফোরের ফাঁদে সাজঘরে ফেরেন। টেইলরের বিদায়ের শন উইলিয়ামস ও এরভিন মিলে জুটি গড়ার চেষ্টা করলেও তা কেবল স্থায়ী হয়েছে ৩৯ রানে। ৪৬ বলে ১৮ রান করে এমবলডুনিয়ার বলে ফিরে যান উইলিয়ামস।

উইলিয়ামসের বিদায়ের পর অবশ্য দীর্ঘস্থায়ী হতে পারেননি এরভিনও। উইলিয়ামসের বিদায়ের পরের ওভারেই সেঞ্চুরি থেকে ১৫ রান দুরে থাকতে লাকমালের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন। ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ১৮৭ বলে ৮৫ রান করেন ক্রেইগ এরভিন। রেজিস চাকাভাও ছিলেন এদিন নিষ্প্রভ, আউট হয়েছেন মাত্র ৮ রান করে।

দলীয় রান যখন তিন’শোর নিচে আটকে যাওয়ার শঙ্কা জাগে তখন ব্যাট হাতে দলকে দারুণ ভাবে নেতৃত্ব দেন সিকান্দার রাজা ও ত্রিপানো। ৬ চারের সাহায্যে ৬৫ বলে ৪১ রান করে ফিরে যান সিকান্দার রাজা। রাজার বিদায়ের পর ত্রিপানো ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারেনি। শেষদিকে ত্রিপানোর ব্যাট থেকে আসে ১০৩ বলে ৪৪ রান। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত ১৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৫৮ রানে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে ।

শ্রীলঙ্কার হয়ে এমবুলডেনিয়া নেন পাঁচ উইকেট, লাকমাল তিনটি আর লাহিরু কুমারা নেন ২ উইকেট।

শেষবিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ রানেই ফার্নান্দোকে হারায় শ্রীলঙ্কা। ৪১ বলে ২১ রান করে ত্রিপানোর বলে বোল্ড হন ফার্নান্দো। শেষ পর্যন্ত দিনশেষে ১ উইকেট হারিয়ে ১৪ ওভারে ৪২ রান তোলে শ্রীলঙ্কা। তাতে জিম্বাবুয়ের থেকে ৩১৬ রানে পিছিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিনে নিজেদের প্রৎম ইনিংস শুরু করবে লঙ্কানরা।

স্কোরকার্ড:

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৩৫৮/১০ ( ওভার ১৪৮) এরভিন ৮৫, কাসুজা ৬৩, ম্যাসভাউরি ৫৫, ত্রিপানো ৪৪, রাজা ৪১, এমবুলডেনিয়া ৫/১১৪, লাকমাল ৩/৫৩, কুমারা ২/৮২

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪২/১ ( ওভার ১৪) ফার্নান্দো ২১, করুনারাত্নে ১২*, মেন্ডিস ৬*, ত্রিপানো ১/৫

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »