হৃদরোগে আক্রান্ত তামিম-সাকিবদের গুরু সালাউদ্দিন!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের জন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন একজন অলিখিত প্রধান কোচ।দেশী নামী এই কোচের সেবা সবার জন্য সবসময় থাকে উন্মুক্ত।সবার প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিন এই মুহুর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন হাসপাতালে বিছানায়।

বঙ্গবন্ধু বিপিএলে একমাত্র দেশী কোচ হিসেবে ঢাকা প্লাটুনের হেড কোচের দায়িত্ব পালন করেছেন এবারের আসরে।প্লে-অপে দল বিদায় নেওয়ার পর গত দুইদিন আগে হঠাৎ শারিরিক অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।প্রাথমিক চিকিৎসা শেষে এঞ্জিওগ্রাম করানোর পর ডাক্তার নিশ্চিত হোন হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।এঞ্জিওগ্রামের রিপোর্ট অনুযায়ী সালাউদ্দিনের হার্টে দুটি ব্লকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন ডাক্তাররা, যে ব্লক গুলোর একটি ৫০% এবং অন্যটি ৯০%।

এখনো হার্টে রিং বসানো হয়নি।ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলছেন আপাতত। জানা গেছে হার্টে রিং প্রতিস্থাপন করতে খুব দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে চিকিৎসা সম্পূর্ণ করবেন সবার প্রিয় এই কোচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »