শোয়েব আক্তার »
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।আফ্রিকার পচেফস্ট্রুমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হচ্ছে আকবর আলী’র দল।
গেল দুই বছরে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ দল। ঘরে ও ঘরের বাইরে দারুণ পারফর্ম করে বিশ্বের সব দলকেই পরাজিত করেছে টাইগার যুবারা। ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে রয়েছে তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরিরা।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে টাই করে বাংলাদেশ যুব দল। তবে, জুলাইয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জেতা নিউজিল্যান্ডের কাছে হেরে যায়।
ব্যাটিং, বোলিং দুই বিভাগে সমান দক্ষ জুনিয়র টাইগারদের প্রতি দর্শক, সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।
বাংলাদেশ একাদশ: আকবর আলী( অধিনায়ক ও উইকেট রক্ষক), তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসাইন ইমন, রকিবুল হাসান, শামিম হোসাইন, শাহাদাত হোসাইন।
