বিপিএলের মান বাড়ায় উচ্ছ্বসিত মুশফিক

সাজিদা জেসমিন »

শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর। এবারের আসরটি বঙ্গবন্ধুর জন্মের শতবার্ষিকীর পূর্ব প্রস্তুতি হিসেবে ছিলো কিছুটা আলাদা। বিপিএলের মান উন্নয়নের কারণে এবারের আসর হয়েছে অনেক প্রশংসিত। গতকাল রাতে রাজশাহী রয়্যালসের জয়ের মাধ্যমে শেষ হয়েছে আসর। আসরে হেরেও সংবাদ সম্মেলনে হাসিমুখেই দেখা গেলো মুশফিকুর রহিমকে।

আইপিএলের পরে বিপিএলকে বিশ্বের সেরা লিগ ভাবছেন মুশফিক। গণমাধ্যমে ব্যক্ত করলেন নিজস্ব মন্তব্য। তিনি বলেন – ‘ পার্থক্য বলতে শুধু পারিশ্রমিকের, মানের দিক থেকে বিপিএলই সেরা৷ আইপিএলের পর বিপিএল বিশ্বসেরা লিগ গুলোর একটি। বিশ্বমানের খেলোয়াড়দের সাহচর্যে এখানে স্থানীয় ক্রিকেটারদের অনেকটা উন্নতি হয়।’

এবারের বিপিএলের উইকেট মানসম্পন্ন ছিলো। অনেকেই বিপিএলের উইকেটের ভূয়সী প্রশংসা করেছেন। আগামী আসর থেকে পারিশ্রমিকেও আসবে পরিবর্তন এমনটা মন্তব্য করেন মুশফিক। তিনি বলেন – ‘ এবারের আসরের উইকেট অনেক ভালো ছিলো। পূর্বের তুলনায় স্থানীয়দের পারফরম্যান্সের মান বেড়েছে। আগামী বার থেকে পারিশ্রমিকের পরিমাণ ও বাড়লে আমার মনে হয় সবার জন্য আরো ভালো হয়।’

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠলেও অধরা রয়ে গেছে ফাইনালের স্বপ্ন। কারণ জানতে চাইলে বলেন – ‘ ফাইনালে উঠলে সবাই জেতার স্বপ্ন দেখে। তবে আজ আমরা ৩বিভাগেই সেরাটা দিতে পারিনি। ফাইনালের চাপে কিছুটা রান বেশি হয়ে গেছে। প্রথমবার ফাইনালে উঠেছি আগামী আসরে হয়তো চ্যাম্পিয়ন হতেও পারি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »