জয় দিয়ে সিরিজ শুরু করলো বাঘিনীরা

সাজিদা জেসমিন »

ভারতে চারদলীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছিলো বাংলাদেশ নারী ‘এ’ দল বনাম ভারত নারী ‘এ’ দল। বাংলাদেশ নারী ‘এ’ দল ছাড়াও এই সিরিজে আরো আছে ভারত নারী ‘এ’ দল, ভারত নারী ‘বি’ দল ও থাইল্যান্ড নারী ‘এ’ দল।

প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের নারীরা। প্রথম ম্যাচে ভারত নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। সেই সাথে পূর্ণ ৪ পয়েন্ট আদায় করে নিলো বাঘিনীরা।

বিহারের পাটনায় উরজা স্টেডিয়ামে ১৬ জানুয়ারি শুক্রবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা। ব্যাট করতে নেমে ৬উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৬ রান জমা করে ভারত নারী ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ৬বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় বাঘিনীরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার আয়েশা ও মুর্শিদা। পাওয়ার প্লের ৬ ওভারে ৩০+ রান আসে। দলীয় ৩৩রানে মুর্শিদা আউট হলে। ক্রিজে আসেন সানজিদা। সানজিদাও দ্রুত প্যাভিলিয়নে ফিরেন। এরপর ১০ম ওভারে আয়েশা আউট হলে কিছুটা চাপে পড়ে যায় বাঘিনীরা। ৩য় উইকেটের পর জুটি গড়েন নিগার-ফারজানা জুটি। এ-ই জুটির ৫০+ পার্টনারশিপে ৫উইকেট হাতে রপখেই জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল।

এ-র আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ওভারেই জাহানারার ভারত শিবিরে এট্যাক। শূন্য রানে ফিরান ওপেনার প্রিয়াকে। আরেক ওপেনার মাধুরি ২৯রানের ইনিংস খেলে ফিরেন দলীয় রান আউটে। এরপর ফাতিমার এট্যাকে আরেক ব্যাটসম্যান ধরাশায়ী হন। জিন্সির ১৫, ফুলমালির ২০ এবং ডাকশিনির ৫ রানে শেষ পর্যন্ত ৯৬ রানে গিয়ে থামে ভারত নারী ‘এ’ দল।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট পান ফাহিমা খাতুন। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও নাহিদা আক্তার।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

ভারত নারী ‘এ’ দলঃ ৯৬/৬ (২০ ওভার)

মাধুরি ২৯, ফুলমালি ২০*, নিকিতা ১৬।

ফাহিমা ২/৭, জাহানারা ১/১৪, নাহিদা ১/ ১৬।

বাংলাদেশ নারী ‘এ’ দলঃ ৯৭/৫ (১৯ ওভার)

নিগার ৩২*, ফারজানা ২৪, মুর্শিদা ২০।

সুশ্রী ২/১১, রাশি ২/১৭।

ফলাফলঃ বাংলাদেশ নারী ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরাঃ নিগার সুলতানা (৩২* রান)

গ্রুপ পর্বে বাংলাদেশ নারী ‘এ’ দলের ম্যাচ সমূহ :

১৮-০১-২০২০ : বাংলাদেশ নারী ‘এ’ দল বনাম ভারত নারী ‘বি’ দল।

২০-০১-২০২০ : থাইল্যান্ড নারী ‘এ’ দল বনাম বাংলাদেশ নারী ‘এ’ দল।

চারদলীয় টুর্নামেন্টে ফাইনাল ও ৩য় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। প্রত্যেকটি ম্যাচ পাটনায় অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »