রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ নিক্সন!

মারুফ ইসলাম ইফতি »

চলতি বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটে আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।কিন্তু শেষ চারে টানা দুই ম্যাচ জয় বঞ্চিত থেকে শূন্য হাতে এবারের বিপিএল যাত্রা শেষ করতে হলো বন্দর নগরীর এই দলটি।

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর রয়েলসের সাথে নাটকিয়তার ভরা ম্যাচে ২ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে এবারের বিপিএল মিশন এখানেই সমাপ্ত হলো তাদের। চোটের কারনে বিপিএলে চট্টগ্রাম তাদের সব ম্যাচে স্কোয়াডে পায়নি দলের অন্যতম প্রানভোমরা ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।ইনজুরি কাটিয়ে রিয়াদ দলে ফিরে বদলে দিয়েছিলেন পুরো দলকে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে দল বিদায় নিলেও এই বিদায়ে হতাশ নন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিক্সন বরং দলকে নিয়ে বেশ গর্বিত এই কোচ।আলাদা ভাবে চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যেন নিক্সনের উচ্ছ্বাস একটু তুলনামূলক বেশিই ছিল।নিক্সনের চোখে রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ।

রিয়াদকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে নিক্সন বলেনঃ
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে আমরা হতাশ নই।ছেলেরা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত করেছে।আমাদের অধিনায়কের কথা আলাদাভাবেই বলতে হয়।সে সত্যিই এক্সট্রাওরডিনারি একজন ব্যক্তিত্ব।সে দারুণ ভাবে দলকে পরিচালনা করেছে তার মেধা দিয়ে।আমার চোখে ও অসাধারণ একজন অধিনায়কের পাশাপাশি একজন দারুণ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ।আমার দেখা খুব শান্ত স্বভাবের মেধাবী মস্তিস্কের একজন ক্রিকেটার।
এমন একজন ক্রিকেটার বাংলাদেশ দলের জন্য অনেক বড় সম্পদ।

রিয়াদ ছাড়াও নিক্সন প্রশংসায় ভাসিয়েছেন পুরো দলকে।পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভাবে দল ভাল করার সমস্ত ক্রেডিট দলের ক্রিকেটারদের দিয়ে নিক্সন আরো বলেনঃ আমাদের বিপিএল মিশন এখানেই শেষ হলো।আমরা সম্মানজনক একটি জায়গায় এসে বিদায় নিচ্ছি, তাই আমি হতাশ নই। ছেলেরা পুরো টুর্নামেন্টে দারুণ করেছে।সবাই নিজের কাজ গুলো ধারাবাহিকভাবে করেছিল বলেই আমরা এতদূর পৌঁছাতে সক্ষম হয়েছি।আমি ছেলেদের ধন্যবাদ দিতে চাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »