ভারত সফরের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

মমিনুল ইসলাম »

ভারতের বিহারের পাটনায় চার নারী দলের অংশগ্রহনে আয়োজন করা হচ্ছে চার দলের ক্রিকেট টুর্নামেন্ট। চার দলের এই টুর্নামেন্ট অংশগ্রহন করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। বাংলাদেশ ছাড়াও আরও আছে ভারত নারী এ দল, ভারত নারী বি দল ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৮ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামীকাল ( ১৪ জানুয়ারি) চার দলের এই টুর্নামেন্ট খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল । দেশ ত্যাগ করার একদিন আগে আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের নারী দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সালমা খাতুনকে অধিনায়ক করে ঘোষণা করা হয় এই ১৮ সদস্যের দল।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে মাঠের লড়াই। নিজেদের প্রথম ম্যাচে ভারত নারী বি দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এরপর ১৮ তারিখ ভারত নারী এ দলের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা। নিজেদের শেষ ম্যাচে ২০ জানুয়ারি থাইল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। চারদলের এই টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থানীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি । সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিহারের পাটনাতে।

১৮ সদস্যের বাংলাদেশের নারী দল:

সালমা খাতুন ( অধিনায়ক) জাহানারা আলম, শামীমা সুলতানা ( উইকেটরক্ষক) , নিগার সুলতানা জ্যোতি( উইকেটরক্ষক) , সানজিদা ইসলাম, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, লতা মন্ডল, ফারজানা হক পিংকি, শায়লা শারমিন, রিতু মনি, খাদিজাতুল কোবরা, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া, সোবাহানা মোস্তারী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »