সাজিদা জেসমিন »
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করো খুলনার দুই ওপেনার। সপ্তম ওভারে দলীয় ৭০ রানে পার্টনারশিপ ভাঙে। এরপর রুশো-শান্ত পার্টনারশিপ গঠন করেন। যার ফলাফলটা ভালো দিকেই এগুতে থাকে। দলীয় ১৫১ রান চলাকালীন খুলনা শিবিরে আবার উইকেট পতন ঘটে। এরপর বাকিটা শেষ করেন শান্ত -মুশফিক জুটি। ৮ উইকেটে জয় পায় খুলনা টাইগার্স।
এ-র আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা প্লাটুনের। খুব দ্রুত ৩টি উইকেট পড়ে যায়। রানের চাকা তখনো ঘুরছে মলিনভাবে। কিন্তু ৩য় উইকেটের পর মেহেদী-মুমিনুল জুটির পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় ঢাকা। এটিই জুটির উপর ভরসা করে বড় রানের স্বপ্ন দেখতে শুরু করে প্লাটুন বাহিনী। ১৯তম ওভারে মুমিনুল আউট হন৷ ২০৫ রান সংগ্রহ করে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
ঢাকা প্লাটুন : ২০৫/৪ ( ২০ওভার)
মুমিনুল ৯১(৬৯), মেহেদী ৬৮(৩৬)
রবি ২/৩৫, আমির ১/৩৫
খুলনা টাইগার্স : ২০৭/২ (১৮.১ওভার)
শান্ত ১১১(৫৬), মেহেদী ৪৫(২৫)
সাদাব ১/৩২, মেহেদী ১/৩৯
ফলাফল : খুলনা ৮ উইকেটে জয়ী।
