‌টি‌কে থাকার লড়াই‌য়ে ট‌সে জি‌তে ফি‌ল্ডিং এ কু‌মিল্লা

শোয়েব আক্তার »

টুর্ণা‌মে‌ন্টে টি‌কে থাকার লড়াই‌য়ে বঙ্গবন্ধু বি‌পিএ‌লের ৪০তম ম্যা‌চে টস জি‌তে ফি‌ল্ডিং এর সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন কু‌মিল্লা ওয়া‌রিয়‌র্সের অধিনায়ক ডেউইড মালান। ফ‌লে, প্লে অফ নি‌শ্চিত করার দৌঁড়ে এগি‌য়ে থাকা মুশ‌ফিকুর র‌হিমের খুলনা টাইগার্স প্রথ‌মে ব্যাট কর‌বে।

টুর্ণা‌মে‌ন্টে ১০ ম্যাচে ৬টি ম্যাচ জি‌তে ১০ প‌য়েন্ট নি‌য়ে প‌য়েন্ট তা‌লিকার চতুর্থ স্থা‌নে আছে মুশ‌ফিকুর র‌হি‌মের খুলনা টাইগার্স। অপর দি‌কে টুর্ণা‌মে‌ন্টে ১১ ম্যাচ খে‌লে ৫ জয়ে ১০ প‌য়েন্ট নি‌য়ে প‌য়েন্ট তা‌লিকার পঞ্চম স্থা‌নে আছে ডেউইড মালা‌নের ক‌ু‌মিল্লা ওয়া‌রিয়র্স।

টুর্না‌মে‌ন্টে টি‌কে থাক‌তে হ‌লে জ‌য়ের বিকল্প নেই কু‌মিল্লা ওয়া‌রিয়‌র্সের সাম‌নে। কু‌মিল্লা ওয়া‌রিয়র্স কে শুধু ম্যাচ জিত‌লেই হ‌বে না, ম্যাচ জ‌য়ের পাশাপা‌শি অপেক্ষা কর‌তে হ‌বে খুলনা টাইর্গা‌সের হা‌রের জন্য।

দু‌টি প‌রিবর্তন নি‌য়ে কু‌মিল্লা ও এক‌টি প‌রিবর্তন নি‌য়ে খুলনা মা‌ঠে নাম‌ছে।

 

দুই দ‌লের একাদশ:

কু‌মিল্লা ওয়া‌রিয়র্স: ডেউইড মালান(অ‌ধিনায়ক), স্টে‌য়ান ভেন জেল, সৌম্য সরকার, সা‌ব্বির রহমান, উপুল থারাঙ্গা, ইয়া‌সির আলি, আবু হায়দার, মুজিবুর রহমান, সুমন খাঁন, ফার‌দিন হাসান, ইরফান হোসাইন।

খুলনা টাইগার্স: মুশ‌ফিকুর র‌হিম(অধিনায়ক), নাজমুল হো‌সেন শান্ত, মে‌হে‌দি হাসান মিরাজ, রাই‌লি রু‌শো, শামসুর রহমান, না‌জিবউল্লাহ জাদরান, র‌বি ফ্রাই‌লিংক, মোহাম্মদ আমির, শ‌ফিউল ইসলাম, শ‌হিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »