উন্ডি‌জের চে‌য়ে বাংলাদেশ কে এগি‌য়ে রাখ‌লেন গেইল

শোয়েব আক্তার »

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশকে এগি‌য়ে রাখ‌লেন ইউনিবার্স বস ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই বাঁহাতি ব্যাটসম্যান চান আরও বেশি ধারাবাহিক হ‌য়ে উঠুক বাংলাদেশ।

চট্টগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের হ‌য়ে বঙ্গবন্ধু বি‌পিএল খেল‌তে আসা গেইল আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়া‌মে কথা ব‌লেন সাংবা‌দিক‌দের সা‌থে। এসময় গেইল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আমাদের (ও‌য়েস্ট ইন্ডিজ) চেয়ে ভালো দল। বাংলাদেশ দল উত্থান পত‌নের মধ্যে ছিল। ও‌য়েস্ট ইন্ডিজ কে ও এমন সময় পার কর‌তে হ‌য়ে‌ছে। ম্যাচ জেতায় বাংলাদেশেকে আরও ধারাবাহিক হওয়া দরকার। দলটিকে আরও শক্ত ভা‌বে গ‌ড়ে তুলা উচিত।’

স‌ঠিক প‌রিকল্পনা প্রস্তুত ক‌রে তা বাস্তবায়ন কর‌তে পার‌লে বাংলা‌দে‌শের দ্বারা বিশ্বকাপ জয় ও সম্ভব ব‌লে ম‌নে ক‌রেন ক্রিস গেইল। এসময় ইংল্যান্ড কে অনুসর‌ণের পরামর্শ ‌দেন গেইল। তি‌নি ব‌লেন, সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে যেতে ইংল্যান্ডের পন্থা অবলম্বন করতে পারে বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকা‌পে গ্রুপ পর্ব টপকা‌তে না পারা ইংল্যান্ড পরব‌র্তি চার বছর নিজেদের ক্রিকেট কে নতুনভাবে ‌ঢে‌লে সাজায়। ফল স্বরূপ ঘ‌রের মা‌ঠে অনু‌ষ্ঠিত্ব বিশ্বকাপ জি‌তে নেয় তারা। তিন ফরম্যাটে আলাদা দল গঠন ও তরুণ ক্রিকেটারদের বিশ্বমানের করে গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেয় তারা। ইংল্যা‌ন্ডের নেওয়া পদ‌ক্ষেপ গু‌লো পছন্দ হ‌য়ে‌ছে ক্যা‌রি‌বিয় ব্যা‌টিং দান‌বের।

দে‌শের ক্রি‌কেট ভি‌ত্তি মজবুত করার জন্য গেইল বলেন, ‘ বর্তমান ক্রিকেটারদের নিয়ে কাজ করার পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়েও বাংলাদেশের কাজ কর‌তে হ‌বে। তাহলেই ভালো একটি দল গড়তে পারবে বাংলা‌দেশ।’

‘ইংল্যান্ড চার বছর ধ‌রে পরিকল্পনা ক‌রে‌ছিল তাই তারা বিশ্বকাপ জিতে নিয়েছে। এসব নজ‌রে রাখ‌তে হবে। ক্রিকেটারদের আলাদা, আলাদা গ্রুপ গঠন করতে হবে, যেখা‌নে তারা পরিবারের মতো থাক‌বে। এরপর তাদের নিয়ে কাজ করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »