সানিউজ্জামান সরল »
আসন্ন পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা কম হয় নি। অতি নিকটেই বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি। তবে সফর হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। এবার এই অনিশ্চিত সফর নিয়ে মুখ খুললেন নাইমুর রহমান দুর্জয়। বিসিবির দেখা পথেই হাটলেন তিনি। কেননা, বিসিবির মতো তিনিও চান আগে টি-টোয়েন্টি, তারপরেই টেস্ট নিয়ে বিবেচনা করা উচিৎ।
পাকিস্তান সফরের বড় বাঁধা হচ্ছে, নিরাপত্তা। নিরাপত্তার কথা মাথায় রেখেই বিসিবি চায়, আগে টি-টোয়েন্টি খেলতে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই প্রস্তাবে নাখোশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে সিরিজটি আদো হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনে করেন, টি-টোয়েন্টি খেলার পর ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন আসলে তবেই টেস্ট সিরিজ খেলা যেতে পারে। বিসিবির সাথে এবার এরকম পোষণ করলেন নাইমুর রহমান দুর্জয়ও। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে, বিসিবির সুরে সুর মেলান তিনি।
দুর্জয়ের ভাষ্যমতে, ‘আসলে, পাকিস্তান সফর নিয়ে আপনারা যেটুকু জানেন, বিষয়টি সে পর্যায়েই আছে। টি-টোয়েন্টিকে আমরা টেস্টের থেকে বেশি প্রাধান্য দিচ্ছি। এর পেছনে যথার্থ কারণও আছে। পাকিস্তান গিয়ে ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলার পর আমরা তাদের মনমানসিকতা উপলব্ধি করতে পারব। আমরা বুঝতে পারব যে, তারা আরো লম্বা সময় সফর চালিয়ে যেতে পারবে কিনা। আর তখনই টেস্ট নিয়ে সিদ্ধান্ত হতে পারে।’
প্রসঙ্গত, দেশটির নাম পাকিস্তান। সেখানকার পরিস্থিতি যে সবসময় আতঙ্কিত থাকে। আর এর ফলেই এ সফর নিয়ে তৈরি হয়েছে এত এত সংশয়কর পরিস্থিতির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সফর নিয়ে এক সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে, পণ্ড হতে পারে সফরটি।
