মাত্র ১২১ রানে অলআউট খুলনা!

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ৩৩ তম ম্যাচ ও সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইমরুল কায়েস। টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই পেসার মেহেদী হাসান রানা ও রুবেল হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে খুলনা। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও হাশিম আমলা দ্রুতই ফিরে যান। স্কোরবোর্ডে ১৪ রান যোগ করতেই চট্টগ্রাম হারায় তৃতীয় উইকেট। এর পরে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক ও রুশো। দলীয় ৬৩ রানে ব্যক্তিগত ২৯ রান করে জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিক। মুশি ফিরে গেলে ইনিংস মেরামতের দায়িত্ব পড়ে রুশোর কাঁধে। দলীয় ১০৪ রানে ৪০ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারে নি খুলনা।

খুলনা শেষ ৫ উইকেট হারায় ১৭ রানের মধ্যে। ১০৪ রানে ৫ উইকেট থেকে ১২১ রানে অলআউট হয় খুলনা টাইগার্স। খুলনার পক্ষে রুবেল ও মেহেদী হাসান রানা ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ১২১/১০ ১৯.৫ (মুশফিক ২৯, রুশো ৪৮ ; রুবেল ৩/১৭, রানা ৩/২৯)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »