হারের বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না সিলেট

দুর্জয় দাশ গুপ্ত »

কিছুতেই যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না সিলেট থান্ডার। একের পর এক ম্যাচ হেরেই চলছে। টুর্নামেন্টের রাউন্ড রবিন লীগ প্রায় শেষ পর্যায়ে, এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় দেখাও ৩৮ রানে হেরেছে আন্দ্রে ফ্লেচারের দল।

রংপুরের দেওয়া ২০০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল সিলেটের। ফ্লেচার দ্রুত ফিরে গেলেও মিঠুন আর রাদারফোর্ড ঠিক ভালো ভাবেই এগোচ্ছিলেন। কিন্তু মিঠুন আউট হওয়ার পরে আর কেউই প্রত্যাশা মেটাতে পারেন নি। এই ম্যাচে সিলেটের একমাত্র শান্ত্বনা রাদারফোর্ডের অর্ধশত। একটা সময় মনে হয়েছিল সিলেট খুব ভালোভাবেই ম্যাচটা বের করে আনবে কিন্তু আবারো মিডল অর্ডারের ব্যর্থতা হতাশ করেছে স্টেডিয়াম ভর্তি দর্শকদের। নিজেদের ঘরের মাঠে এসেও সুবিধা করতে পারছে না তারা।

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে গতকাল। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্বাগতিক সিলেট থান্ডার এবং রংপুর রেঞ্জার্স। টস জিতে শুরুতে বল করার সিদ্বান্ত নিয়েছেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই রংপুরের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাগতিক সিলেট থান্ডারের বিপক্ষে দারুণ শুরু করেছে রংপুর। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের উপর চড়াও হোন রংপুরের দুই ওপেনার ওয়াটসন ও নাঈম শেখ। এখন পর্যন্ত প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়া ওয়াটসন এই ম্যাচে শুরু থেকেই আছেন মারমুখী ভঙ্গিতে। অন্যদিকে, আরেক ওপেনার নাঈম শেখের সুযোগ ক্যাচ মিস করেন নাঈম হাসান। সব মিলিয়ে এই টুর্নামেন্টে আনলাকি সিলেট থান্ডার।

তবে জীবন পাওয়া নাঈম ইনিংস বড় করতে পারেন নি। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রান করে আউট হয়েছেন তিনি।

নাঈম ফিরলেও ওপর প্রান্তে সিলেটের বোলারদের উপর চড়াও হতে থাকেন ওয়াটসন। ৬ চার ও ৫ ছক্কায় মাত্র ৩৬ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন ওয়াটসন।

শেষ দিকে গ্রেগোরি, নবী ও ফজলে রাব্বি দ্রুত রান তুললে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার্স। ২০০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করবে সিলেট থান্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রেঞ্জার্স: ১৯৯/৫ ২০ ওভার (নাঈম ৪২, ওয়াটসন ৬৮, ডেলপোর্ট ২৫, এবাদত ২/৩০)

সিলেট থান্ডার: ১৬১/১০ ১৯.২ ওভার (মিঠুন ৩০, রাদারফোর্ড ৬০, ফ্লেচার ১৯ , তাসকিন ২/৩৯, মুস্তাফিজ ৩/১৮)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »