কুমিল্লার সামনে বড় সংগ্রহ দাঁড় করালো রাজশাহী

সাজিদা জেসমিন »

চলছে বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস এবং কুমিল্লা ওয়ারিয়র্স। টসে জিতে বোলিং নিয়েছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ডেভিড মালান।

৫ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে আছে রাজশাহী রয়্যালস। এবং ৬ ম্যাচের ২টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

ব্যাটিং এ নেমে শুরুটা ভালোই করেন ২ ওপেনার লিটন এবং আফিফ। ৫৬রানের পার্টনারশিপ ভাঙে ষষ্ঠ ওভারে লিটন আউট হয়ে ফিরে গেলে। এরপর জুটি গড়ার চেষ্টা করেন মালিক-আফিফ। নবম ওভারে সৌম্যের এট্যাকে আফিফ প্যাভিলিয়নের পথে হাঁটেন। এরপর বোপারা এসে ম্যাচের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ক্রিজে আসেন রাজশাহীর দলপতি রাসেল।

রাসেল-মালিকে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে রাজশাহী রয়্যালস। রাসেল – মালিকের ঝড়ো ইনিংসে এগিয়ে যেতে থাকে রাজশাহী। শেষ বলে রান নেওয়ার সময় মালিক আউট হলে ১৯০ রানে গিয়ে থামে রাজশাহী রয়্যালস। জয়ের জন্য ১৯১ রানের টার্গেটে ইনিংস ব্রেক শেষে ব্যাট করতে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

রাজশাহী রয়্যালস : ১৯০/৪ (২০ওভার)

মালিক ৬১(৩৮),আফিফ ৪৩(৩০), রাসেল ৩৭(২১)

সৌম্য ১/১৮, সানজামুল ১/২০, মুজিব ১/২৫

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »