সাজিদা জেসমিন »
চলছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে (১৯ তম) মাঠে নামছে ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট থান্ডার।
৫ ম্যাচের ৩ টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে মাশরাফির ঢাকা প্লাটুন। এবং ৫ ম্যাচের ১ টিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ অবস্থানে আছে মোসাদ্দেকের সিলেট থান্ডার।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই মেহেদী হাসানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার। তবে ফ্লেচার ফিরে গেলেও ৩ নম্বরে ব্যাট করতে নামা আরেক ক্যারিবিয়ান জনসন চার্লস ঢাকার বোলারদের উপর চড়াও হোন। কিন্তু অন্যদিকে অপর ওপেনার আব্দুল মজিদের উইকেট তুলে নিয়ে ঢাকাকে প্রয়োজনীয় ব্রেকথ্রো এনে দেন শহীদ আফ্রিদি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৫২ রান৷ ক্রিজে আছেন চার্লস ৪৩ এবং মিঠুন ০ রানে।
সিলেট থান্ডার একাদশ : আন্দ্রে ফ্লেচার,আব্দুল মজিদ, জনসন চার্লস,মোহাম্মদ মিঠুন(উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন(অধিনায়ক),শেরফান রাদারফোর্ড, নাজুক হোসাইন মিলন, সোহাগ গাজর, ক্রিস মার সান্টোকি, এবাদত হোসাইন, নাজমুল ইসলাম।
ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক(উইকেট কিপার), মেহেদী হাসান, আসিফ আলী, জাকের আলী, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি মর্তুজা(অধিনায়ক), হাসান মাহমুদ।
