চূড়ান্ত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সূচি

মমিনুল ইসলাম »

আগামী বছরের ( ২০২০ সাল) মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল৷ আয়ারল্যান্ড সফরে ১ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও আর্থিক কারনে বাদ দেয়া হয়েছে টেস্ট ম্যাচটি। তবে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করলেও এখনও অপ্রকাশিত রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে তবে টি-টোয়েন্টি সিরিজকে নিরপেক্ষ ভেন্যুতে করার পরিকল্পনা করছে আইরিশ ক্রিকেট বোর্ড। ধারাণা করা হচ্ছে ইংল্যান্ডের কোন এক মাঠে আয়োজন করা হবে টি-টোয়েন্টি সিরিজটি।

টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগে আয়ারল্যান্ডের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ৷ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সাথে যুক্ত করা হচ্ছে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ। মূলত টেস্ট না খেলার কারনেই বাড়ানো হয়েছে এই ম্যাচটি। এছাড়াও এফটিপির নতুন নিয়ম অনুয়ায়ী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয় হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়ান্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

আগামী বছরের ১৪ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৯ মে। ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করলেও প্রকাশ করা হয়নি টি-টোয়েন্টি সিরিজের সূচি। তবে ধারণা করা হচ্ছে মে মাসের শেষ দুই সপ্তাহে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে – ১৪ মে
২য় ওয়ানডে – ১৬ মে
৩য় ওয়ানডে – ১৯ মে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »