কেমন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর!

সাজিদা জেসমিন »

শেষ হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে জনপ্রিয় একটি আসর আইপিএলের নিলাম পর্ব। প্রত্যেকটি দলই তাদের পছন্দসই খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে। আইপিএল নিয়ে বিশেষ এ-ই ফিচারের প্রতি পর্বে থাকছে প্রত্যেকটি দল নিয়ে কিছু তথ্য। আইপিএল নিয়ে আজকের ফিচারে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

যাত্রা শুরু ২০০৮সালে। দলটির মালিকানা সত্ত্ব ইউনাইটেড স্পিরিটসের । দলটির জার্সির রং লাল-কালো। এম.সি স্টেডিয়াম এদের ঘরের মাঠ। । বর্তমানে দলটির প্রধান কোচ সাইমন ক্যাটিচ।

চলুন দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের তালিকা :

ব্যাটসম্যান :বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), অ্যারন ফিঞ্চ

বোলার :

স্পিনার
যুজবেন্দ্র চাহাল (ভারত), ওয়াশিংটন সুন্দর (ভারত), পবন নেগি (ভারত)

পেসার:

ইসুরু উদানা (শ্রীলঙ্কা), উমেশ যাদব (ভারত), মোহাম্মদ সিরাজ (ভারত), নবদ্বীপ সাইনি (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কেইন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)

অলরাউন্ডার : মঈন আলী (ইংল্যান্ড), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), শিভাম দুবে (ভারত),পবন দেশপান্ডে(ভারত)

উইকেটকিপার -ব্যাটসম্যান :
পার্থিব প্যাটেল (ভারত), জশ ফিলিপে (অস্ট্রেলিয়া),শাহবাজ আহমেদ(ভারত)

রিটেইনড প্লেয়ার ব্যাতীত বাকিদের মধ্যে সর্বোচ্চ দামী প্লেয়ার হলেন ক্রিস মরিস (১০কোটি রুপি)। এরপর অ্যারন ফিঞ্চ (৪.৪কোটি রুপি), কেইন রিচার্ডসন (৪কোটি রুপি), ডেল স্টেইন (২কোটি রুপি), ইসুরু উদানা(৫০লাখ রুপি)।জশ ফিলিপে,পবন দেশপান্ডে এবং শাহবাজ আহমেদকে ২০লাখ রুপিতে কেনা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »