সাজিদা জেসমিন »
শেষ হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে জনপ্রিয় একটি আসর আইপিএলের নিলাম পর্ব। প্রত্যেকটি দলই তাদের পছন্দসই খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছে। আইপিএল নিয়ে বিশেষ এ-ই ফিচারের প্রতি পর্বে থাকছে প্রত্যেকটি দল নিয়ে কিছু তথ্য। আইপিএল নিয়ে আজকের ফিচারে থাকছে ৪বারের আইপিএল জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা শুরু ২৪শে জানুয়ারি, ২০০৮সালে। মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দলটির মালিকানা প্রতিষ্ঠান। দলটির জার্সিট রং নীল। ওয়াংখেডে স্টেডিয়াম এদের ঘরের মাঠ। মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩,২০১৫,২০১৭ ও ২০১৯ মোট ৪বার আইপিএল ট্রফি জিতেছে। বর্তমানে দলটির প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।
চলুন দেখে নেই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের তালিকা :
ব্যাটসম্যান :রোহিত শর্মা (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সৌরভ তিওয়ারি (ভারত),আনমোলপ্রীত সিং (ভারত)
বোলার:
রাহুল চাহার (ভারত),যশপ্রীত বুমরা (ভারত), মিচেল ম্যাকক্লেনাগান (নিউজিল্যান্ড), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ট্রেন্ট বোল্ড (নিউজিল্যান্ড), ধাওয়াল কুলকার্নি (ভারত), নাথান কোল্টার-নাইল (অস্ট্রেলিয়া),মহসিন খান (ভারত), দিগ্বিজয় দেশমুখ( ভারত)
অলরাউন্ডার : হার্দিক পান্ডিয়া (ভারত), ক্রুনাল পান্ডিয়া (ভারত), কিরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ),অনুকুল রয়(ভারত),প্রিন্স বলবন্ত রায় (ভারত)।
উইকেটকিপার -ব্যাটসম্যান : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), ঈশান কিষান (ভারত), আদিত্য টারে (ভারত)।
রিটেইনড প্লেয়ার ব্যাতীত বাকিদের মধ্যে সর্বোচ্চ দামী প্লেয়ার হলেন নাথান কোল টার নাইল। তার মূল্য ছিলো ৮কোটি রুপি৷ এরপরে আছেন ক্রিস লিন ২কোটি রুপি, সৌরভ তিওয়ারি ৫০লাখ, এবং মহসিন খান,দিগ্বিজয় দেশমুখ ও বলবন্ত রায়কে কেনা হয়েছে ২০লাখ রুপিতে।
