আইপিএল ১৩তম আসরের নিলাম হবে আজ

সাজিদা জেসমিন »

বর্তমান ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আইপিএল। প্রতিবছর এ-ই আসর নিয়ে সমর্থকগণ উৎসুক হয়ে থাকেন। কারা কারা সুযোগ পাচ্ছে, কে কত বেশি দামে বিক্রি হচ্ছে, কোন দল কেমন হলো এসব থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সামনেই শুরু হতে যাচ্ছে আইপিএল এ-র ১৩ তম আসর। আর আজ ১৯ই ডিসেম্বর আয়োজনের প্রথম ধাপ, মানে এ-ই আসরের প্লেয়ারদের নিলাম হবে আজ। এ বছর আইপিএল নিলামের সঞ্চালনা করবেন হুগো এডমায়েডেস। আর প্রথম বারের মতো জনপ্রিয় এ-ই আসরের নিলাম আয়োজনে প্রস্তুত জাদুর শহর কলকাতা। ইতিপূর্বে সব নিলাম অনুষ্ঠিত হয়েছে ব্যাঙ্গালুরুতে। প্রথমবারের মতো ব্যাঙ্গালুরুর বাইরে নিলাম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কলকাতার বিশিষ্ট একটি পাঁচ তারকা হোটেলে এ-ই নিলাম অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা নাগাদ শুরু হবে নিলাম পর্ব। এ-ই কৃতিত্ব হয়তোবা নিঃসন্দেহে প্রিন্স অব কলকাতার দিকেই ইঙ্গিত করে। নিলাম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে ইন্ডিয়ার জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসে। এছাড়াও বাংলাদেশি সমর্থকগণ চ্যানেল নাইনে সরাসরি দেখতে পারবেন নিলাম পর্ব।

এবারের আসরের নিলামে চূড়ান্তভাবে তালিকাভুক্ত আছেন ৩৩২জন ক্রিকেটার। যার মধ্যে দেশি ১৮৬ জন এবং বিদেশিদের সংখ্যা ১৪৩জন। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির ৮টি দল মোট ৭৩ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করবেন। যার মধ্যে ২৯ জন বাদে সব দেশি খেলোয়াড়।

বাংলাদেশ থেকে এবার তালিকায় আছেন মুস্তাফিজ,রিয়াদ,মুশফিক,সাইফুদ্দিন ও সাব্বির। তার মধ্যে মুশফিক,সাইফুদ্দিন এবং সাব্বির কে ফ্র্যাঞ্চাইজিদের বিশেষ অনুরোধে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে মুস্তাফিজের(১কোটি রুপি) জন্য। বাদ বাকি রিয়াদ ও মুশফিকের ৭৫ লাখ রুপি, এবং সাব্বির ও সাইফু্দ্দিনের ভিত্তিমূল্য ৫০লাখ রুপি করে নির্ধারণ করা হয়েছে।

এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২কোটি রুপি। যে লিস্টে আছেন ৭জন ক্রিকেটার এবং প্রত্যেকেই বিদেশি। যার মধ্যে ৫জন অস্ট্রেলিয়ান, ১জন প্রোটিয়া এবং একজন লঙ্কান ক্রিকেটার। ৭জন হলেন – প্যাট ক্যামিন্স, ম্যাক্সওয়েল, ক্রিস লিন, হ্যাজেলউড, মিচেল মার্শ, ডেল স্টেইন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ। দেশীয়দের মধ্যে সর্বোচ্চ দেড় কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে রবিন উথাপ্পার।

ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি অর্থ অবশিষ্ট রয়েছে পাঞ্জাবের। যার পরিমাণ ৪২ কোটি ৭০ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ৯জন দেশি এবং ৪জন বিদেশি। কলকাতার আছে ৩৫ কোটি ৬৫ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ১১জন দেশি এবং ৪জন বিদেশি। রাজস্থানের অবশিষ্ট অর্থ রয়েছে ২৮কোটি ৯০ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ১১জন দেশি এবং ৪জন বিদেশি। ব্যাঙ্গালুরুর রয়েছে ২৭ কোটি ৯০ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় দেশি ১২ জন্য এবং ৬জন বিদেশি। দিল্লির রয়েছে ২৭ কোটি ৮৫ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ১১জন দেশি এবং ৫জন বিদেশি। সানরাইজার্সের রয়েছে ১৭ কোটি রুপি। অবশিষ্ট খেলোয়াড় ৭জন দেশি এবং ২জন বিদেশি। চেন্নাইয়ের রয়েছে ১৪ কোটি ৬০ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ৫জন দেশি এবং ২ জন্য বিদেশি। মুম্বাইয়ের রয়েছে ১৩ কোটি ৫ লাখ রুপি। অবশিষ্ট খেলোয়াড় ৭জন দেশি এবং ২জন বিদেশি খেলোয়াড়। প্রত্যেক দলই চাইবেন ভালো ভালো খেলোয়াড়দের দলে নিতে। সবার আকর্ষণ থাকবে ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়দের দিকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »