টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, ফিরেছেন ইয়াসির শাহ

ডেস্ক রিপোর্ট »

অনেকদিন পরে সাদা পোষাকের ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের লম্বা এই সংস্করণ ফিরেছে পাকিস্তানের মাটিতে। সিরিজের ২য় টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

এর আগে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজের প্রথম টেস্টে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। তবে ২য় টেস্ট জিততে মরিয়া হয়ে মাঠে নেমেছে স্বাগতিকদের মত সফরকারী শ্রীলঙ্কাও। এই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় তারা৷

সকালে করাচিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। অধিনায়ক আজহার আলী মনে করেন প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে পারলে সফরকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন পাকিস্তানী বোলাররা৷ স্বাগতিকদের একাদশে এসেছে পরিবর্তন। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ইয়াসির শাহ৷

দু’দলের একাদশঃ

পাকিস্তানঃ শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

শ্রীলঙ্কাঃ দিমুথ করুণারত্নে, অসাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ডি পেরেরা, ভি ফার্নান্দো, লাহিরু কুমারা, লাসিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »