বাংলাদেশি ক্রিকেটারদের কলা-ভেড়ার মাংস খাওয়ার পরামর্শ রাসেলের

এ কে শাহেদ »

আজ (১১ ডিসেম্বর) পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের সপ্তম তম আসরের। ইতিমধ্যে অংশগ্রহণকারী সাতটি দল শিরোপা জয়ের পরিকল্পনা করে মাঠে নামতে যাচ্ছে। তবে এবারের আসরে প্রথম বারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন এ টি-টোয়েন্টি ফেরিওয়ালা।

এর আগেও খেলে গেছেন বিপিএল, তবে অধিনায়ক হিসেবে এবার প্রথম। এ অলরাউন্ডার লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া ক্যারিবিয়ানরা এখন পর্যন্ত দু বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে অনেক এগিয়ে উইন্ডিজ। তাই এবারো অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করে শিরোপা জয়ের লক্ষ্য রাসেলের।

তবে এবারের বিপিএল নেই ত্র সতীর্থ সাকিব আল হাসান। গত আসরে সাকিবের নেতৃত্বে ঢাকার হয়ে খেলেছিলেন এ অলরাউন্ডার। তবে বাংলাদেশী ক্রিকেটারদের পরামর্শ স্বরূপ এ ব্যাটিং দানব বলেন, ‘সকল ক্রিকেটারদের বলব, বেশি করে পুডিং, ভেড়ার মাংস ও কলা খাওয়ার জন্য।’

আজ উদ্বোধনী দিনে নেই রাসেল’দের খেলা। তবে আগামীকাল দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে রাসেলের রাজশাহী রয়্যালস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »