এসএ গেম‌সে ফাইনা‌লের আগে হা‌রের মুখ দেখ‌লো বাংলা‌দেশ

শোয়েব আক্তার »

নেপা‌লে চলমান এস এ গেমস প্রথম হা‌রের ম‌ুখ দেখ‌লো বাংলা‌দেশ অনুর্দ্ধ-২৩ দল।‌ নেপা‌লের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় অান্তর্জাতিক ক্রিকেট মাঠে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কান অধিনায়ক।

‌নিয়‌মিত ও‌পেনার সৌম্য সরকার ও নাজমুল হো‌সেন শান্তের প‌রিব‌র্তে মোহম্মদ নাইম ও সাইফ হাসান জু‌টি খুব একটা সু‌বিধা কর‌তে পা‌রেন নি।মোহাম্মদ নাইম ৯ বলে ৬, সাইফ হাসান ২ বলে ৪ রান করে প্যা‌ভি‌লিয়‌নের পথ ধ‌রেন। এরপর আফিফ হো‌সেন ধ্রুব ও ৫ বলে ৬ রান করে ফিরলে মাত্র ৪.১ ওভা‌রে ২১ রা‌নে ৩ উইকেট হা‌রি‌য়ে ব্যা‌টিং বিপর্য‌য়ে প‌ড়ে বাংলা‌দেশ।

মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলীর ৮০ রানের পার্টনারশিপে ১৫০ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

মাহিদুল ইসলাম অঙ্কন ৩৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রান এবং ইয়াসির আলী দ‌লের প‌ক্ষে স‌র্বোচ্চ ৫১(৪৫) রান সংগ্রহ ক‌রেন।ইয়া‌সি‌রের ইনিংস টি ৫ চার ও ১ ছয়ে সাজা‌নো ছি‌লো।

১৫১ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদী, আফিফ, আফ্রিদীদের তুলোধুনো করে ১৬ ওভা‌রে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার পক্ষে ওপেনার নিসানকা ৫২ বলে ৬৭ রান সংগ্রহ ক‌রেন যেখা‌নে ৫ চার ও ৩ টি ছয়ের মার ছিল।এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান ক্রোসপল ৭ চার ও ৪ ছ‌য়ে ৪০ বলে করেন অপরা‌জিত ৭২ রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান রানা একমাত্র উইকেটটি লাভ করেন।

স্বর্ণজ‌য়ের ল‌ক্ষ্যে আগামীকাল মা‌ঠে নাম‌বে বাংলা‌দেশ অনুর্দ্ধ-২৩ দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »