সাজিদা জেসমিন »
এসএ গেইমসে স্বর্ণের দৌড়ে সফল হলো বাংলাদেশ নারী দল। ফাইনালে শ্রীলঙ্কা নারী দলকে দুই রানে হারিয়ে স্বর্ণ জিতেছে জাহানারা-নিগাররা । নেপালের পোখারাতে স্বর্ণ নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দল।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৯১ রান সংগ্রহ করে বাঘিনীরা। জবাবে ২০ ওভারে নয় উইকেটে ৮৯ রান করেছে শ্রীলঙ্কার মেয়েরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯* রান করেছেন উইকেটরক্ষক নিগার সুলতানা। বাকিদের ব্যাটে তেমন একটা রান না আসায় ৯১রানেই থামতে হয় বাঘিনীদের। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট নেন থিমাশিনি।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক হারশিতা মালদেবি। কিন্তু শ্রীলঙ্কার ব্যাট ও শেষ পর্যন্ত হাসতে পারেনি৷ যার ফলে ৮৯রানে গিয়ে থামতে হয় নারী দলকে। নাটকীয় জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন নাহিদা আক্তার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
বাংলাদেশ নারী দল : ৯১/৮ (২০ ওভার)
নিগার ২৯*, ফাহিমা ১৫, সানজিদা ১৫
থিমাশিনি ৪/৮
শ্রীলঙ্কা নারী দল : ৮৯/৯ (২০ ওভার)
মালদেবি ৩২, অপ্সরা ২৫
নাহিদা ২/৯
ফলাফল : বাংলাদেশ জয়ী ২রানে। বাঘিনীদের স্বর্ণ জয়।
