বিদেশি কোচদের ভিড়ে এক ‘সালাউদ্দিন’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবাবের বিপিএল আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিসিবি নিজ অর্থায়নের এবারের আসর আয়োজন করার সিদ্ধান্ত নেয়। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসরের। নআসরটিতে অংশগ্রহণ করতে যাচ্ছে সাতটি দল। ইতিমধ্যে প্লেয়ার ও কোচিং স্টাফ নিয়ে দল সাজাতে শুরু করে দিয়েছে। তবে এবারের আসরে কোচিং করাতে যাচ্ছেন মাএ এক স্হানীয় কোচ।

সাতটি দলের কোচের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে ৬ বিদেশি কোচ ও ১ স্হানীয় কোচ। এ একজন হলেন বর্তমান চ্যাম্পিয়ন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। অন্যান্য দল গুলো বিদেশি কোচ নিয়োগ দিলেও ঢাকা প্লাটুন এ বর্তমান কোচকে নিযোগ দেন। মাশরাফি তামিমদের দায়িত্বে দেখা যাবে গুরু সালাহউদ্দিনকে।

অভিজ্ঞতার বিচারে দেশীয় কোচদের মধে এগিয়ে কোচ সালাহউদ্দিন। ২০১৫ সালে বিপিএলে অংশ নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তখন থেকে বিপিএল আসরে তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যেখানে তার অধীনে দু বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তাছাড়া সাকিব তামিমদের গুরু হিসেবে ক্রিকেটপ্রেমীরা যাকে চিনে, তিনিই গুরু সালাহউদ্দিন।

তবে এবার কুমিল্লার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। তাছাড়াও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচেরও। কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে তার অনেক। এবার কুমিল্লার দায়িত্ব সামলাবেন এ প্রোটিয়া।

এ প্রোটিয়া কোচকে ছাড়াও সিলেট থান্ডার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছে আরেক প্রোটিয়া। সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবসকে দেখা যাবে সিলেটের দায়িত্বে। ২০১৪ সালে পাকিস্তানের ব্যাটিং কোচকে দেখা যাবে রংপুর রেঞ্জার্সে। গ্র্যান্ট ফ্লাওয়ার’কে এবারের আসরে রংপুরের দায়িত্ব থাকবেন। যিনি পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। গিবসের অভিজ্ঞতা না থাকলেও অভিজ্ঞতা রয়েছে ফ্লাওয়ারের।

রাজশাহী রয়্যালসের দায়িত্বে দেখা যাবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইস শাহ’কে। তবে কোচ হিসেবে তেমন অভিজ্ঞতা নেই এই ইংলিশ ক্রিকেটারের। আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার পল নিক্সন’কে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কাউন্টিতে প্রধান কোচের ভূমিকা পালন করেছেন তিনি। তাছাড়াও সিপিএলে জ্যামাইকার হয়ে কাজ করেছেন তিনি। তাদের ছাড়াও খুলনা টাইগার্স কোচ হিসেবে থাকছেন আরেক ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জেমস ফস্টার। তিনিও এবারের আসরে কোচের দায়িত্বে থাকবেন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »