ঢাকা লিগে-সকালে ফতুল্লায় মাঠে নামবে ইন্দিরা রোড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০, শনিবার সকালে খানঁ সাহেব ওসমান আলী স্টেডিয়াম  ৯:৩০ মিনিটে ইন্দিরা রোড ক্রীড়া চক্র নিজেদের ৪র্থ ম্যাচে ঢাকা ক্রিকেট একাডেমীর বিপক্ষে মাঠে নামবেন রিয়াজুল বাহিনী।

৫০ ওভারের এই ফরমেটে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করছিলেন ইন্দিরা রোড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলা গত বারের বিকেএসপি কে হারিয়ে ২য় ম্যাচে জয় দিয়েই শুভ সূচনা করেন ইন্দিরা রোড ক্রীড়া চক্র।
গত ১০ এ নভেম্বর পূর্বাচল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বৃষ্টির জন্য মাঠে নামা হয়নি ২ দলেরই ১-১ পয়েন্ট করে ভাগা-ভাগি করে নিয়েছেন ২ দল।

ইন্দিরা রোড ক্রীড়া চক্রে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন অভিজ্ঞ। তার মধ্যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলা চট্টগ্রাম ডিভিশন দলের ওপেনার সাব্বির হোসেন। গত বারের ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লিগ খেলা মোহাম্মদ হাফিজ, রিয়াজুল হক রাজিব, ও মোহাম্মাদ আশিকের মত ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »