নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইডেন টেস্টে একের পর দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ৷ টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়ে পড়েছে সমালোচনার মুখে৷ লিটন দাস আঘাত পেয়ে আছেন হাসপাতালে৷ এবার বল করতে নামতেই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ৷ আঘাতপ্রাপ্ত নাঈম হাসানও ছিটকে গেছেন। তার বদলি হিসেবে বল করতে পারবেন তাইজুল ইসলাম।
লিটনের মত শামীর বাউন্সারে আঘাত পেয়েছিলেন নাঈমও৷ হেলমেট থাকা সত্ত্বেও আঘাত পাওয়ার পর স্বস্তি বোধ করছেন না নাঈম।
ইডেন টেস্টে মূলত পেস বান্ধব উইকেট তৈরি করা হয়েছে। চকচকে গোলাপি বলে গতি আর বাউন্সের কাছে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা৷ লাঞ্চ বিরতির আগে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন৷ এখন আবার নাঈমের ছিটকে যাওয়ার খবরে বেশ বিপাকে পড়েছে মুমিনুল হকের দল।
নাঈমের বদলে ইডেন টেস্টে খেলবেন তাইজুল ইসলাম। এর আগে লিটনের বদলি হিসেবে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ।
