বাংলাদেশকে নিয়ে বোমা ফাটালেন শেবাগ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাজকোটে ব্যর্থ হয়েছেন টাইগার বাহিনী। দিল্লির সেই দুর্দান্ত জয়ের পর রাজকোটে এমন হার, সত্ত্যিই পীড়াদায়ক। রাজকোটের এই হারে বাংলাদেশকে বড় দল মানতে নারাজ ধীরেন্দ্র শেবাগ। এমনকি বাংলাদেশের দিল্লির জয় চমক হিসেবেই দেখছেন।

বাংলাদেশকে ছোট দল আখ্যা দিয়ে শেবাগ বলেন, ‘আমরা যখনই ছোট দল ধরেন বাংলাদেশ, জিম্বাবুয়ের সঙ্গে খেলতে যাই তখন আমাদের স্কোয়াডের শক্তিমত্তা যাচাই করে নেই। কারণ তখন পিছিয়ে থাকলেও এসব দলগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো সম্ভব।’

ভালো দল প্রতিনিয়ত ম্যাচ জেতে, যেটা বাংলাদেশ পারে নি বলে জানান শেবাগ। তার ভাষ্যমতে, ‘ভালো দলগুলোর বৈশিষ্ট্য তারা প্রতিনিয়ত ম্যাচ জিতে। হুটহাট করে দু একটা ম্যাচ জেতাকে চমক ছাড়া কিছুই বলা যায় না। তাই আমি মনে করি, বাংলাদেশ এখনো ভালো দল হয়ে উঠতে পারে নি। আপনি আফগানিস্তানকেই দেখুন না, তারাও অনেককে চমকে দিয়েছিল। তবে তারা কি সিরিজ জিতেছিলো? – না। এই ফরমেটে সব দলই চমকে দিতে পারে। একটা বল, একটা ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের দিল্লির জয়কে চমক আখ্যা দিয়ে শেবাগ তার ধারাবাহিকতা ধরে রাখলেন। ধারাবাহিকতা বলার কারণ আছে, বাংলাদেশ দলটা নিয়ে সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের এলার্জি আছে। যা প্রতিনিয়তই আমরা দেখে আসছি। বাংলাদেশকে এমন অবজ্ঞা করায় শেবাগ বাংলাদেশী সমর্থকদের তিরস্কারের পাত্র হয়েছেন বারংবার।

প্রসঙ্গত, সিরিজ শুরু হওয়ার আগে স্টার স্পোর্টসের বিতর্কিত এক কমার্শিয়ালে শেবাগ বলেছিলেন, বাংলাদেশ জিতলে টুইট করা ছেড়ে দিবেন তিনি। তাই প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার পর, সমর্থকদের কাছে শেবাগ বণে গিয়েছিলেন হাসির পাত্র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »