নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তরুণদের ঝলকানি ইদানীং একটু বেশিই দেখছি। নতুন নতুন প্লেয়ার আসছে আর দেখাচ্ছে তাদের চমক। তবে মজার ব্যাপার হলো সম্প্রতি আসা তরুণদের মধ্যে যাকে আমরা মূলত বোলার হিসেবে ধরে নেই। পরবর্তীতে দেখা যায় ব্যাটিং-এ ও তার ঝলক। অথবা যদি সে ব্যাটিং, বোলিং দু’দিকেই আছে। আর আমরা তাকে মূলত ব্যাটসম্যান হিসেবে মনে করে নিলাম। ছেলেটার ব্যাটিং ভালো, ভালো নার্সিং করা উচিত৷ পরবর্তীতে দেখা যায় কি সে বল হাতেও উজ্জ্বল।
অবশ্য ভালোই হলো। লো অর্ডারে ভালো ব্যাটসম্যান দরকার হয়। শেষের দিকে চাপ নিতে পারবে এমন৷ আবার বোলিং এ-ও দরকার এমন কাউকে যে ব্যাক থ্রু এনে দিবে। যার এট্যাকে প্রতিপক্ষ পরাস্ত হবে। তেমনি এক তরুণ আমাদের সাইফ হাসান। মূলত ব্যাটিং ঝলকের কারণে আসন্ন ভারত সফরে টেস্ট দলে ডাক পেয়েছেন। তবে চলমান জাতীয় লিগের ম্যাচে দেখিয়ে দিলেন নিজের সামর্থ্য।
জানান দিলেন প্রয়োজনে অফস্পিনেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সাইফ। কক্সবাজারে অনুষ্ঠিত রাজশাহীর বিপক্ষে ম্যাচে করলেন চমৎকার বোলিং। এবং ঢাকার জয়ে বিরাট ভূমিকা রাখেন সাইফ। বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। ভারত সফরের আগে তার ঝলকানিতে আশ্বস্ত করলেন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কতোটা মরিয়া সে। এ-ই তরুণের উপর আস্থা রাখা যায়। তার আগ পর্যন্ত সাইফ ঝালিয়ে নিক নিজেকে। গোলাপি বলে হাতে চমক দেখার অপেক্ষায় রইলাম।
