দলের হয়ে ব্যাটিংয়েও অবদান রাখতে চান আফিফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের তরুন অলরাউন্ডার আফিফ হাসান ধ্রুব চান ব্যাটিং-বোলিং উভয় বিভাগে দলের হয়ে অবদান রাখতে।অভিষেকটা আরো আগে হলেও দলের জায়গা পাকাপোক্ত হয়েছে ইদানীং।ত্রিদেশীয় সিরিজে উজ্জ্বল পারফরমেন্স করে জায়গা করে নিয়েছেন চলমান ভারত সফরের টি-টুয়েন্টি স্কোয়াডে।
জাতীয় দলের সাথে এটি আফিফের প্রথম কোন বিদেশ সফর, আর তাই এই সফরে বেশ রোমাঞ্চিত এই তরুন অলরাউন্ডার। প্রথম ম্যাচে বোলিং এর সুযোগ হলেও মেলেনি ব্যাটিং করার সুযোগ।বল হাতে দারুণ ইকনমিতে বল করে এবং অসাধারণ এক ক্যাচ লুফে নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছেন তিনি, তবে আফিফ চান বোলিং-ফিল্ডিং এর পাশাপাশি ব্যাট হাতেও দলের জয়ে ভূমিকা রাখতে।

গণমাধ্যমের মুখামুখি হয়ে আফিফ নিজের এই ইচ্ছার কথা জানান। আফিফ বলেন, আমি একজন ব্যাটিং অলরাউন্ডার, তাই ব্যাট-বল উভয় বিভাগে আমাকে পারফর্ম করে দলে টিকে থাকতে হবে।গত ম্যাচে বোলিংয়ের সুযোগ মিলেছে আর আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার, ইনশাল্লাহ ব্যাটিংয়ের সুযোগ হলে ওই বিভাগেও ভাল করতে চাই।

জাতীয় দলের হয়ে এটি আফিফের প্রথম বিদেশ সফর, দলের সাথে প্রথম বিদেশ সফরের অনুভুতি জানারে গিয়ে আফিফ জানান, এটি আমার জাতীয় দলের হয়ে প্রথম দেশের বাইরের সফর, আমি বেশ রোমাঞ্চিত এই সফর নিয়ে, সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করছি,নিজের সেরাটা দিয়ে স্মরণীয় করে রাখতে চাই সফরটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »