ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন হাশিম আমলা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হাশিম আমলা আসন্ন মজানসি সুপার লীগের সময় কেপটাউন ব্লিটজের ব্যাটিং পরামর্শক হিসাবে যোগদান করতে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পর পরামর্শকের ভূমিকায় এটিই তার প্রথমবার হবে।

৩৬-বছর বয়স্ক এ-ই ক্রিকেটার সম্প্রতি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। আবুধাবিতে টি-১০ লীগের পর তাকে ২৫ নভেম্বর থেকে এমএসএল ফ্রাঞ্চাইজিতে কর্ণাটকের আইকন প্লেয়ার এবং অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।

সম্প্রতি শোনা যাচ্ছে আমলা কেপটাউন ব্লিটজে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগদান করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমে কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘হাশিমের খেলা সম্পর্কে ভালো অভিজ্ঞতা এবং জ্ঞান আছে, তাই আমরা তাকে আমাদের ম্যানেজমেন্ট টিমে আনতে আগ্রহী।,

আমলার প্রশংসা করে তিনি আরো বলেন, ‘স্পষ্টতই আমাদের স্কোয়াডে কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটসম্যান রয়েছেন এবং আমি মনে করি তার সংস্পর্শে রাখলে তারা প্রচুর উপকৃত হবে। এটি তার জন্য একটি সুযোগ ও বটে, নিজেকে ব্যাটিং পরামর্শকের মতো সম্মানিত পদে প্রতিষ্ঠিত করার জন্য, এমন কিছু হতে পারে যা ভবিষ্যতে তিনি নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চাইবেন। আমার সন্দেহ নেই যে তিনি যদি রাজি হন, তবে তিনি দুর্দান্তভাবে নিজ দায়িত্ব পালন করবেন।’

কেপটাউন ব্লিটজ এমএসএল এ-র উদ্বোধনী সংস্করণে রানার্সআপ হয়েছে, এবং আরো ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ৮ ই নভেম্বর রোজ শুক্রবার মজানসি সুপার লীগের উদ্বোধনী ম্যাচে তারা জোজি স্টার্সের মুখোমুখি হবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »