নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরোয়া ক্রিকেটে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। রেকর্ড গড়ার এ ম্যাচে দারুণ বোলিংয়ে রাঙিয়ে রাখলেন তিনি।
মিরপুরে জাতীয় লিগের প্রথম ইনিংসে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার আব্দুর রাজ্জাকের।একই ম্যাচের ২য় ইনিংসেও বল হাতে উজ্জ্বল তিনি।২য় ইনিংসে বল হাতে তার শিকার ৭১ রানের বিনিময়ে ৫ উইকেট।
জাতীয় দলের সাবেক বাঁ হাতি এই স্পিনার খুলনার হয়ে এই ম্যাচে ১৪০ রানের বিনিময়ে ১২ উইকেট শিকার করলেন।
সবশেষ ইনিংসে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪০ বার ৫ উইকেট নিলেন রাজ্জাক এবং এই নিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১১ বার।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের সর্বোচ্চ উইকেট, ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট সব রেকর্ডই সবার তার দখলে।
