নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মাসে ভারতের বিপক্ষে ভারতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে গত ২৫ তারিখ থেকে ক্যাম্প শুরু করেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ভারত সিরিজে আগে আজ শেষ বারের মত অনুশীলন করেছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
অনুশীলন শেষ হওয়ায় আগামীকাল ও আগামী পরশু নিজেরা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ভারত সফরকে সামনে রেখে ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তবে তামিমের ছুটি নেয়া ও সাইফের ইনজুরির কারনে ১৫ সদস্যের দল নেমে এসেছে ১৩ তে। সাইফউদ্দিনের পরিবর্তে ভারত সিরিজের জন্য টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছে পেসার আবু হায়দার রনি আর তামিমের জায়গায় আসতে পারে ইমরুল।
দুই দলে বিভক্ত হয়ে খেলার জন্য খেলোয়াড় সংকটে থাকায় এনসিএলের মাঝ পথে ক্রিকেটার ধার করছে বোর্ড।
আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপ কালে বিসিবি সভাপতি বলেন, ‘এনসিএল থেকে আমরা ৮/৯ জন ক্রিকেটারকে ডাকতে বলেছি যারা টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে।’
প্রস্তুতি ম্যাচের জন্য এনসিএল থেকে ডাকা পাওয়া ৯ ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন:
এনসিল থেকে ঢাকায় যোগ দয়া ক্রিকেটাররা হলেন রাজশাহী বিভাগের সাব্বির রহমান রুম্মান ও নাজমুল হাসান শান্ত, খুলনার মোহাম্মদ মিঠুন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ, রংপুরের রিশাদ, চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বী ও নাঈম হাসান, সিলেটের এবাদত হোসেন ও ঢাকা মেট্রোর আবু হায়দার রনি।
