নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল থেকে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। আসন্ন এই টি-২০ সিরিজকে সামনে রেখে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৪ সদস্যের টি-২০ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাতে বড় সুখবর হচ্ছে প্রায় দেড় বছর পর টি-২০ স্কোয়াডে ফিরলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।
এর আগে গতবছর বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই দুই অজি তারকা। তবে ইতিমধ্যে টেস্ট ও ওয়ানডে দলে ফিরেছেন তারা দুজন বাকি ছিলো টি-২০ দলে ফেরা। সেটির ও অবসান ঘটতে যাচ্ছে এবারের শ্রীলঙ্কা সিরিজে। ওয়ানডেতে গত বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন ডেভিড ওয়ার্নার আর টেস্ট ক্রিকেটে নিজেকে প্রতিনিয়ত নিজের সাথে পাল্লা দিয়ে ছুটছেন স্মিথ। দলে ফিরে এসেই জানান দিলেন দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। তাঁর বীরত্বেই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে দারুন সময় পার করেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ও টেস্টের পর টি-২০ তে নিজেকে ফিরে পাবার অপেক্ষায় তারা। ব্যাট হাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না। অ্যাশেজেও ছিলেন ব্যাট হাতে মলিন করেছিলেন মাত্র ১ টি ফিফটি। তাই তো নিজেকে ফিরে পেতে টি-২০ এর সুযোগ কাজে লাগাতে চান তিনি। আগামীকাল থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ৷ ব্রিসবেনে ৩০ তারিখে মুখোমুখি হবে দুইদল। আর তৃতীয় ও শেষ ম্যাচে ১ লা নভেম্বর খেলবে তারা৷
অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড :
অ্যারন ফিঞ্চ ( অধিনায়ক) , ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে,অ্যাস্টন টার্নার, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, বিলি স্ট্যানলেক, অ্যান্ড্রু টাই,অ্যাডাম জাম্পা।
