ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী বছর (২০২০) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের জমজমাট আসর টি-টোয়েন্টি।৷ ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, তবে জেতা হয়নি টি-টোয়েন্টি শিরোপা। তাই এবার টি-টোয়েন্টিতে শিরোপা জিততে মরিয়া হয়ে বসে আছেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ।

অ্যারন ফিঞ্চ বলেন, ‘ঘরের মাটিতে শিরোপা ঘরে তোলার দারুণ সুযোগ আমাদের জন্য। এই ট্রফিটাই আমাদের জেতা হয়নি এবং পরের বছর ঘরের মাঠে এর থেকে ভালো সুযোগ আর আসবে না’। তাই তিনি মনে করেন আসন্ন আসরে শিরোপা জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি প্রথম শিরোপা জিততে চান তিনি।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গুছানো শুরু করে দিয়েছে। সম্প্রতি তারা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে একই স্কোয়াড ঘোষণা করে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচক জানান, ‘আমরা বিশ্বকাপকে সামনে সেরা দলটি দিতে চাই ও এটি আমাদের জন্য সেরা দল’।

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে সেরা দলের একটি অস্ট্রেলিয়া। যে-কোনো দলকে তারা হারানোর সামর্থ্য রাখে। তাছাড়া ২০ ওভারের টি-টোয়েন্টি ক্রিকেটে তারা ফেবারিট দল। তাই ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপটি আকর্ষনীয় করে রাখতে চাচ্ছে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »