নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়েছিলেন তাসকিন। এর পর যতবার দেখা হয়েছে বরাবরের মতই উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। আর তাতেই ভারতীয় ক্রিকেট পাড়ায় বাংলাদেশী পেসারদের মধ্যে বেশ পরিচিত মুখ তাসকিন আহমেদ।
২০১৪ সালে অভিষেকের পর ভারতের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি টি২০ এবং ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ১৭টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। টেস্টে ৩টি, ওডিআইতে ১২টি এবং টি২০ তে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন। আর এতেই চোখে পড়েন বিসিসিআই এর সদ্য সভাপতির।
বাংলাদেশের গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘তোমাদের ওই ছেলেটা কোথায়। যে ডান হাতে জোরে বল করে। ওহ! ওর নাম তাসকিন। কিছুদিন আগে শুনলাম সে নাকি ইনজুরিতে আছে। এখন কেমন তার অবস্থা?’
এ সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিষয়েও কথা বলেন এবং বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন। সামনে ভারত সফরেই বোর্ডের সাথে আলোচনা করবেন তিনি।
