বোলিং অ্যাকশন বৈধতার পরীক্ষা দিবেন আলিস!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএলের গত আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে বাজিমাত করে বসেন আলিস আল ইসলাম নামের এক অচেনা অখ্যাত অফ স্পিনার। নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি জিতিয়েছেন দলকেও। স্বপ্নের মতো অভিষেক হওয়া আলিসের পরবর্তী সময়টা খুব একটা সুখকর ছিল না। যে বিপিএল দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ওই বিপিএলেই অবৈধ বোলিং অ্যাকশনের দায় ও চোটের কারনে বাইশ গজের বাইরে চলে যেতে হয় তাকে।

হাটুর লিগামেন্টের ইনজুরির কারনে চলতি বছরের জানুয়ারি থেকে মাঠে বাইরে আলিস। ঢাকা ডাইনামাইটসের অর্থায়নে চলতি বছরের মার্চ মাসে সম্পূর্ণ হয় আলিসের হাটুর অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর থেকে এই স্পিনার এতদিন ছিলেন পুর্নবাসন প্রক্রিয়ায়। পুর্নবাসন প্রক্রিয়া থেকে ফিরে আপাতত জিমে সময় দিচ্ছেন আলিস,উদ্দেশ্য একটাই হারানো ফিটনেস ফিরে পেতে মরিয়া তিনি।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ এখনো বহাল থাকায় মাঠে ফিরতে হলে আলিসকে তার বোলিং বৈধতার প্রমাণ দিয়ে বিসিবি থেকে ছাড়পত্র নিয়ে তবেই ফিরতে হবে বাইশ গজে। আর তাই আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা আলিস মুখিয়ে আছে বিসিবির কাছে নিজের বোলিং অ্যাকশন পরিক্ষা দিয়ে নিজের বোলিং বৈধ প্রমাণ করে মাঠে ফিরতে।

জানা গেছে চলতি মাসের ১৫ তারিখে বিসিবির রিভিউ কমিটির সদস্য নাসির আহম্মেদের অধিনে নিজের বোলিংয়ের বৈধতা পরিক্ষা দিবেন আলিস। এই মুহুর্তে বাংলাদেশ এ দলের সাথে শ্রীলঙ্কা সফরে আছেন নাসির আহম্মেদ। আগামী ১৩ই অক্টোবর নাসির আহম্মেদ দেশে ফিরে আসলে ১৫ অক্টোবর তার অধিনে পরিক্ষার মুখামুখি হবেন আলিস।

নিজের বোলিং অ্যাকশন পরিক্ষার ব্যাপারে আলিস জানান, ‘আমার বিশ্বাস পরিক্ষায় আমি উতরে যাবো। আমার বোলিং অ্যাকশনের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। বিশেষ কিছু ডেলিভারি ব্যাতীত আমার অ্যাকশনের সবকিছুই মোটামুটি ঠিক আছে। এছাড়া আমার বোলিং নিয়ে শুধুমাত্র সন্দেহ করা হয়েছে,অবৈধ অ্যাকশন প্রমাণ হয়নি। তাই আমি শতভাগ আশাবাদী খুব দ্রুত নিজেকে প্রমাণ করে ফিরে আসার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »