বিপর্যয়ের মুখে দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেন মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক দিন পর ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে খেলছেন জাতীয় দলের খেলোয়াররা। রাজশাহী বিভাগের হয়ে এবারে মাঠ মাতাচ্ছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ফতুল্লায় ঢাকা বিভাগীয় দলের বিপক্ষে খেলছেন মুশফিকুর রহিমের রাজশাহী। প্রথমে ব্যাট করে ২৪০ রানে অল আউট হয় ঢাকা। প্রথম ইনিংসে বয়াট করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুশফিকের রাজশাহী। মাত্র ১৪ রানেই হারিয়ে আসে দলের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে। সেখান থেকে অধিনায়ক জহুরুল ইসলামকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক।

দলকে ভালো অবস্থায় রেখে শোভাগত হোমের বলে রাকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুশি। আউ হওয়ার আগে ৩ ছক্কা ও ৭ চারের সাহায্যে ১১৬ বলে করেন কার্যকরী ৭৫ রান। ৭৫ রান করে মুশি ফিরে গেলে ভাঙ্গে তাদের দুজনের ১২১ রানের জুটি।

এই প্রতিবেদন লেখার সময় রাজশাহীর সংগ্রহ ৫৭.৪ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »