নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২০ আইপিএলে ভারতীয় কোনো সাবেক প্লেয়ার হিসেবে কোচিং করাতে যাচ্ছেন কুম্বলে। ১৪ই নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এবারের ১৩ তম আসরের নিলাম। তার আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল গুছানো শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই কিংস এলাভেন পাঞ্জাব ও, শিরোপা জয়ের স্বপ্ন দেখছি দলটি। দলটি এখনো উঁচিয়ে ধরতে পারে নি শিরোপা। তাই এবার স্বদেশী অভিজ্ঞ সাবেক লেগ স্পিনার কুম্বলে কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
খবরটি নিশ্চিত করেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া। তিনি জানান, ‘কুম্বলের ক্রিকেটীয় ও কোচিং সামর্থ্য আমাদের জানা আছে, তিনি ভারতীয় দলের হয়ে ও কোচিং করিয়েছেন। আশা করি কুম্বলে দলকে ভালো পর্যায়ে নিয়ে যাবে’।
অনিল কুম্বলে ২০১৬-২০১৭ সালে ভারতের কোচ হিসেবে কাজ করেন। তাছাড়া ও আইপিএলে তিনি এর আগে কাজ করেছিলেন। ২০২০ আসরে পাঞ্জাবের প্রধান কোচ ও ‘ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন্স’ পদে ও দেখা যাবে তাকে।
পাঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক অস্ট্রেলিয়া ব্যাটসম্যান জর্জ বেইলি। তাছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিন কোচ সুনিল জোশি থাকবেন সহকারী কোচ হিসেবে। অভিজ্ঞদের নিয়েই এবারের আসরে খেলতে যাচ্ছে কিংস এলাভেন পাঞ্জাব।
